মাদকসহ আটক বাড্ডার স্বেচ্ছাসেবক লীগ নেতা ফরহাদ মারা গেছেন
২৬ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মৃত ফরহাদ হোসেন (৪৫) ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
বুধবার সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় । হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানিয়েছেন সকাল ৬টার দিকে অসুস্থ হয়ে পড়লে ফরহাদকে হাসপাতালে নেওয়া হয় । এবং হাসপাতালে নেওয়ার পরে সেখানের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন । তবে ঠিক কী কারণে ফরহাদের মৃত্যু হয়েছে সে বিষয়ে কিছু জানান নি কৃতপক্ষ । ফরহাদকে গত ১৮ অগাস্ট বাড্ডায় তার অফিস থেকে গ্রেপ্তার করা হয়েছিল বলে জানিয়েছেন বাড্ডা থানার ওসি এম এ জলিল । তিনি বলেন ওই অভিযানের সময় ফরহাদের অফিস থেকে ১৩ বোতল ফেনসিডিল ৬২টি ইয়াবা এবং ফেনসিডিলের কিছু খালি বোতল পাওয়া গেছে । পরে মাদকের মামলা দিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ । সম্প্রতি বাড্ডায় চার খুনের ঘটনায় সন্দেহভাজনদের তালিকায় ফরহাদের নাম ছিল কিনা জানতে চাইলে ওসি বলেন ওই ঘটনার অভিযুক্তদের ধরতে প্রায়ই অভিযান চালানো হয় । অভিযানের অংশ হিসাবেই ফরহাদকে আটক করা হয়েছিল । কিন্তু তাকে মাদকের মামলায় কারাগারে পাঠানো হয় । গত ১৩ অগাস্ট বাড্ডার আদর্শনগর পানির পাম্পের কাছে দুর্বৃত্তের গুলিতে আহত হন কয়েকজন। হাসপাতালে নেওয়ার পর বিভিন্ন সময়ে মারা যান স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর উত্তরের সাহিত্য বিষয়ক সম্পাদাক মাহবুবুর রহমান গামাসহ চারজন । এছাড়া গত ২০ অগাস্ট গাজীপুরে পুলিশের সঙ্গে কথিত বন্দুযুদ্ধে সাইদুর রহমান নামে বাড্ডার এক যুবলীগকর্মী নিহত হন যার নাম স্থানীয়দের সন্দেহভাজন হিসেবে সংবাদ মাধ্যমে এসেছিল ।
সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪

সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে...
...বাকিটুকু পড়ুনঅচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫২
ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?
সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন