somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

থানার ভেতর ঢুকে পুলিশকে পেটালো সোনার ছেলেরা!

০৫ ই মার্চ, ২০১৫ সকাল ১০:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানার পরিদর্শকসহ (তদন্ত) দুই পুলিশ সদস্যকে থানায় ঢুকে পিটিয়েছে ছাত্রলীগ।

পুলিশের হেফাজতে থাকা ছাত্রলীগ নেতার ভাইকে ছাড়িয়ে নিতে থানায় যেয়ে কথাকাটাকাটির জের কর্মরত পুলিশকে ধরে পেটালেন ছাত্রলীগের কুলাঙ্গারেরা ।বুধবার রাত ৮টার এই অঘটনটি ঘটয় ওরা । ধন্যবাদ ছাত্র লীগের সেনারা ধন্যবাদ তোমাদের ।
পুরো দেশটি তোমাদের ।

পরে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের মাধ্যমে পরিস্থিতি শান্ত করা হয় ।

নাম প্রকাশ না করার শর্তে বোয়ালিয়া মডেল থানার এক পুলিশ কর্মকর্তা জানান রাত ৮টার দিকে থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান থানা ভবনের দ্বিতীয় তলায় তার রুমে গুরুত্বপূর্ণ কাজ করছিলেন । এসময় মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজিব সেখানে গিয়ে উপস্থিত হন । তার সঙ্গে ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মীও ছিলেন।

ওই সময় রাজিব নগরীর শাহমখদুম থানা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক জাকির হোসেনের বড়ভাই ফল ব্যবসায়ী আকবরের আটকের ঘটনা নিয়ে পরিদর্শক মাহবুবুর রহমানের উপর নিয়ে চড়াও হন । এসময় সেখানে দাঁড়িয়ে থাকা সাদা পোশাকে এক পুলিশ সদস্য এর প্রতিবাদ করেন । এ নিয়ে ছাত্রলীগ নেতাকর্মীর ওই পুলিশ সদস্যের সঙ্গে কথাকাটাকাটিতে জড়ায় । এক পর্যায়ে ওই পুলিশ সদস্যকে ধরে পেটাতে শুরু করেন তারা ।

এসময় ওই পুলিশ সদস্যকে রক্ষা করতে এগিয়ে এলে নেতাকর্মীরা মাহবুবুর রহমানকেও এলোপাতাড়ি পেটাতে শুরু করে । খবর পেয়ে থানার অন্য পুলিশ সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন । তার আগেই থানার প্রধান ফটক বন্ধ করে দেয়া হয় ।

এদিকে পুলিশ ও ছাত্রলীগ নেতাকর্মীদের মারপিটের ঘটনায় থানার বাইরে উৎসুক মানুষ ভিড় জমা হয় ।

খবর পেয়ে সাংবাদিকরা সেখানে পৌঁছালে তাদের ভেতরে প্রবেশে করতে দেয় না থানার পুলিশ কর্মকর্তারা ।

পরে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার থানায় গিয়ে পরিস্থিতি শান্ত করলেনন ।

তবে থানায় পুলিশ পেটানোর ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ।

উনি বলেছেন যে সময় ছাত্রলীগ নেতাকর্মীরা থানায় এসেছিলেন ওই সময় নাকি এক হেরোইনসেবী চেঁচামেচি করছিলো । তবে কি জন্য ছাত্রলীগ নেতাকর্মীরা থানায় গিয়েছিলেন তা তিনি জানাতে পারেননি।

অন্যদিকে মহানগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষ জানান নগর ছাত্রলীগ সাধারণ সম্পাদক রাজিব পুলিশ হেফাজতে থাকায় একজনকে ছাড়াতে ওই সময় থানায় গিয়েছিলেন । এরপর কি ঘটনা ঘটেছে তা তিনি জানেন না বলে দাবি করেন ।

এ নিয়ে কয়েক দফা চেষ্টা করেও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের মোবাইল ফোনে সংযোগ পাওয়া যায়নি । সংযোগ পাওয়া যায়নি পরিদর্শক মাহবুবুর রহমানেরও ।
সর্বশেষ এডিট : ০৫ ই মার্চ, ২০১৫ সকাল ১০:৩২
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

=মনে রং নেই আর=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৫২


মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়... ...বাকিটুকু পড়ুন

দেয়ালে রবীন্দ্রনাথ, রাজনীতিতে আতঙ্ক

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:৫০


দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয়, গ্রাফিতিতে চুনকালি ও পলিটিক্যাল ইসলাম

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:০৪


রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন

×