somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধন্যবাদ ও অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দল টাইগারদের !

০৫ ই মার্চ, ২০১৫ দুপুর ১:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ধন্যবাদ ও অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দল টাইগারদের !
ধন্যবাদ বাংলাদেশ টাইগারদের !
নিউজিল্যান্ডের নেলসনে স্যাক্সটন ওভাল স্টেডিয়ামে স্কটল্যান্ডের ছুড়ে দেয়া ৩১৯ রানের বিশাল পাহাড় ৬ উইকেট হাতে রেখেই টপকে যান বাংলাদেশ। একইসাথে বাংলাদেশ ক্রিকেট দল টাইগাররা এবার বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে খেলার একটি স্বপ্ন ও আসার আলো রাখলেন । তামিম" মুশফিক" মাহমুদুল্লাহ এবং সাকিবের ফিফটিতে দ্বিতীয়বারের মতো তিনশ" রানে তাড়া জিতলো টাইগাররা । এর আগে টাইগার দলটির ৩১৯ রানের টার্গেটের বোঝা কাঁধে তুলে নিয়েছিলেন তামিম ইকবাল এবং মাহমুদুল্লাহ রিয়াদ । দলীয় ৫ রানে সৌম্য সরকারের বিদায়ের পর দলের হাল ধরলেন দলের এই দুই"জন সিনিয়র ক্রিকেটার । দুই"জন তুলে নিলেন ফিফটি রান । তৃতীয় উইকেটের ১৩৯

রানের জুটি গড়ে তুললেন তারা । ৬২ রানে মাহমুদুল্লা রিয়াদ ও তামিম ৯৫ রানে আউট হলেন । আউট হওয়ার আগে বাংলাদেশের পক্ষে বিশ্বকাপে সর্বোচ্চ রানের ইনিংস গড়ে তুলেন তামিম ।

এর আগে তামিম ওয়ানডে ক্যারিয়ারে নিজের চার হাজার রান সংগ্রহ করেছিলেন । এই বিশ্বকাপে বাংলাদেশের আরেক ব্যাটসম্যান সাকিব আল হাসান ওয়ানডেতে প্রথম চার হাজার রান সংগ্রহ করেন । এরপর দলেটির হাল ধরলেন মুশফিকুর রহীম । ইয়ান ওয়ার্ডলর বলে লংঅফ দিয়ে বিশাল এক ছক্কা হাঁকিয়ে অর্ধশতকে পৌঁছেগেলেন মুশফিকুর রহিম । এরপর ৬০ রান করে ফিরে যান মুশফিকুর রহিম ।এরপর দলের দায়িত্ব নিলেন অলরাউন্ডার সাকিব এবং সাব্বির । তারা দলকে জয়ের বন্দরে পৌছে মাঠ থেকে ফিরলেন । সাকিব ৫২ ও সাব্বির ৪২ রান করেন।

এদিকে ফিল্ডিং করার সময় দলের ওপেনার এনামুল হক বিজয় কাঁধে চোট পান । তাকে এমআর আই করার জন্য নেয়া হয়েছে হাসপাতালে । তার পরিবর্তে তামিম ইকবালের সঙ্গে ওপেনিং করতে এসেছিলেন সৌম্য । তবে ৫ বল খেলে ২ রান করেই আউট হলেন তিনি । এর আগে ওপেনার কাইল কোয়েটজারের রেকর্ড সেঞ্চুরিতে ভর করে কোন টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে দলীয় সর্বোচ্চ রান করে স্কটল্যান্ড । টসে হেরে ব্যাট করতে নেমে স্বটিশদের সংগ্রহ ৩১৮ রান ৮ উইকেট হারিয়ে ।

এটি তাদের ওয়ানডে ক্যারিয়ারে তৃতীয়ও বিশ্বকাপে প্রথম সর্বোচ্চ দলীয় সংগ্রহ হয় । বাংলাদেশের বিপক্ষে স্কটল্যান্ডের ছুড়ে দেয়া সর্বোচ্চ এই রেকর্ড সংগ্রহ পার করেই জিততে হবে টাইগারদের । এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে বিশ্বকাপের ইতিহাসে স্কটল্যান্ডের প্রথম ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করেছেন কাইল কোয়েটজার । শুধু সেঞ্চুরি করেই থামেনি তিনি আউট হওয়ার আগে স্কটল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ১৫৬ রান করেন তিনি । নাসির হোসেনের দ্বিতীয় শিকারে পরিনত হওয়ার আগে তিনি ১৩৪ বল খেলেন" হাঁকান ১৭ টি চার ও ৪টি ছয়ের মার ।

তার সেঞ্চুরিতে ভর করে বাংলাদেশের বিপক্ষে বড় সংগ্রেহের ভিত পায় স্কটল্যান্ড। কাইল কোয়েটজার আউট হওয়ার আগে অধিনায়ক ১৪১ রানের জুটি বেঁধে ছিলেন । কিন্তু প্রেস্টন মমসেন ৩৯ রানে আউট করেছেন নাসির হোসেন সেই জুটি ভেঙ্গেছে দলের জন্য প্রথম স্বস্তি এনে দেন । শেষ পর্যন্ত ৫০ ওভারে স্কটল্যান্ডের সংগ্রহ ৮ উইকেটে হারিয়ে ৩১৮ রান । এর আগে ম্যাচের শুরুতে তৃতীয় ওভারেই আঘান হানেন মাশরাফি বিন মুর্তজা ।

স্কটল্যান্ডের ক্যালাম ম্যাকলয়েডকে মাহমুদুল্লাহর ক্যাচে পরিণত করেন বাংলাদেশের অধিনায়ক । দশম ওভারে তাসকিন আহমেদ ফিরিয়ে দেন হ্যামিশ গার্ডিনারকে । ২৪তম ওভারে বল করতে এসেই স্কটল্যান্ডের প্রতিরোধ ভাঙেন সাব্বির রহমান । নিজের ফিরতি ক্যাচ নিয়ে প্রথম ওভারেই ম্যাট মাচানকে বিদায় করেন তিনি । ওয়ানডেতে এটাই সাব্বিরের প্রথম উইকেট । তবে শেষ মুহুর্তে নাসির হোসেন ও তাসকিন আহমেদ স্কটল্যান্ডের রানের লাগাম টেনে ধরেন । তাসকিন ৩টি ও নাসির ২টি উইকেট তুলে নিয়ে।

এর আগে নেলসনের স্যাক্সটন ওভালে টস জিতে ফিল্ডিং নেয় বাংলাদেশ । বাংলাদেশ দলে একটি পরিবর্তন এসেছে । মুমিনুল হকের জায়গায় দলে এসেছেন নাসির হোসেন । অপরিবর্তিত রয়েছে স্কটল্যান্ড দল ।
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

=মনে রং নেই আর=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৫২


মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়... ...বাকিটুকু পড়ুন

দেয়ালে রবীন্দ্রনাথ, রাজনীতিতে আতঙ্ক

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:৫০


দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয়, গ্রাফিতিতে চুনকালি ও পলিটিক্যাল ইসলাম

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:০৪


রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন

×