somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জগন্নাথের তিন ছাত্র বহিষ্কৃত দুজনের সনদ বাতিল

১৩ ই ডিসেম্বর, ২০১২ সকাল ১১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হাইকোর্টের নির্দেশের ২৪ ঘণ্টা পার হলেও বিশ্বজিৎ কুমার দাস হত্যায় জড়িত কাউকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে এ ঘটনায় অভিযুক্ত পাঁচজনকে চিহ্নিত করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এঁদের তিনজনকে বহিষ্কার ও দুজনের সনদ বাতিল করা হয়েছে।
গতকাল বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর আবারও বলেছেন, পথচারী বিশ্বজিৎ দাসের নৃশংস হত্যাকাণ্ডে ছাত্রলীগ কোনোভাবেই জড়িত নয়। জাতীয় জাদুঘরের এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি বলছি, এর সঙ্গে আমাদের ছাত্রলীগের কোনো সম্পর্ক নেই এবং কোনোভাবেই ছাত্রলীগ জড়িত নয়। এ দুঃখজনক ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। আরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
তবে স্বরাষ্ট্রমন্ত্রী যে আটজনের গ্রেপ্তারের কথা বলছেন তাঁরা কোথায়, তাঁদের নাম-পরিচয় কী, ২৪ ঘণ্টা পার হয়ে গেলেও এঁদের আদালতে হাজির করা হয়নি কেন? এসব প্রশ্নের জবাব দেননি দায়িত্বশীল কেউ-ই। একই অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২৪ ঘণ্টার মধ্যে দোষী ব্যক্তিদের আদালতে হাজির করতে হবে, এটা সাংবিধানিক বিধান। এর মধ্যে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হলে আদালতে হাজির করতে বলা হয়েছে। একই সঙ্গে গ্রেপ্তার করতে না পারলে তা-ও আদালতকে জানাতে বলা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় গতকাল বুধবার আটজনকে গ্রেপ্তারের বিষয়টি আবারও দৃঢ়ভাবে ব্যক্ত করেছেন। তাঁদের আদালতে হাজির করা বা না করার বিষয়টি পুলিশ ও আদালত বুঝবে।’
পাঁচজন চিহ্নিত: জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ঘটনায় জড়িত অভিযোগে পাঁচজনকে চিহ্নিত করেছে। বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র বাংলা বিভাগের (স্নাতকোত্তর-২০০৮-০৯) মাহফুজুর রহমান ওরফে নাহিদ ও দর্শন বিভাগের (স্নাতকোত্তর-২০০৮-০৯) ইমদাদুল হকের সনদ বাতিল করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ছাত্র ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের (স্নাতক-২০০৮-০৯) রফিকুল ইসলাম ওরফে শাকিল, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের (স্নাতকোত্তর-২০০৯-১০) নূরে আলম, মনোবিজ্ঞান বিভাগের (স্নাতক-২০০৬-০৭) ওবাইদুল কাদেরকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। এঁরা ছাত্রলীগের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সক্রিয় কর্মী। পত্রপত্রিকায় প্রকাশিত প্রতিবেদন ও ছবি দেখে এবং নিজস্ব প্রাথমিক তদন্তের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় আইনশৃঙ্খলা কমিটি ও প্রক্টরিয়াল বডির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
৯ ডিসেম্বর সকালে অবরোধের সময় পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের কাছে পথচারী বিশ্বজিৎকে চাপাতি দিয়ে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। বেসরকারি টিভি চ্যানেল এবং পত্রপত্রিকা হামলাকারীদের পরিচয় ও ছবি প্রকাশ করলেও পুলিশ অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করে।
এরপর গণমাধ্যমে প্রকাশিত ছবি ও নাম দেখে হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশ দেন হাইকোর্ট। কিন্তু গতকাল ২৪ ঘণ্টা পার হলেও পুলিশ কাউকে গ্রেপ্তারের কথা স্বীকার করেনি। গতকাল ভোরে সাভারের আশুলিয়া থেকে রফিকুল ইসলাম ও ওবাইদুল কাদের নামের দুজনকে গ্রেপ্তারের কথা শোনা গেলেও পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়নি।
বিক্ষোভ মিছিল: বিশ্বজিতের হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল বেলা দুইটার দিকে বিক্ষোভ মিছিল করেছেন পুরান ঢাকার শাঁখারীবাজারের ব্যবসায়ী ও এলাকাবাসী। মিছিলটি শাঁখারীবাজার থেকে বের হয়ে বাহাদুর শাহ পার্ক, লক্ষ্মীবাজার, পাতলা খান লেনসহ পুরান ঢাকার বিভিন্ন সড়ক ঘুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে গিয়ে কয়েক মিনিট অবস্থান করে।
বিশ্বজিতের ভাই উত্তম কুমার প্রথম আলোকে বলেন, ‘কারা আমার ভাইকে হত্যা করেছে, তা স্পষ্ট। এখনো তাদের গ্রেপ্তার করা হচ্ছে না কেন? আসলে আমরা বুঝতে পারছি না, সরকার কী চায়?’
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিয়োগের রূপকথা

লিখেছেন ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩



মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি  বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু  আমাদের... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

কঠিনতম সব চ্যালেঞ্জের মুখে বিএনপির ভবিষ্যৎ কি অন্ধকার??

লিখেছেন শেহজাদ আমান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:১০



বিএনপির সামনে অনেক কঠিন সব চ্যালেঞ্জ...

তাদের মোকাবেলা করতে হচ্ছে দ্বিমুখী বিরোধী-দলীয় রাজনীতি বা কর্মকাণ্ড (যেটা কিনা বাংলাদেশের রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি)।

জামাত-এনসিপি যতই লীগের ফিরে আসার বিরুদ্ধে বিএনপির... ...বাকিটুকু পড়ুন

আমার নানা মরহুম শাহাবুদদীন মাহমুদ জায়গীরদার

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:২৫



আমার আম্মার সেঝ চাচা’র লেখা ‘My life is not mine’ বইটি পড়ছি। বইটিতে ‘মাইজম ভাই’ নামের একটি অধ্যায় আছে। এতে সেঝ নানা আমার নানার বিভিন্ন সত্য... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

×