somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশ্বজিতের খুনি চাপাতি শাকিল গ্রেপ্তার

১৬ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিশ্বজিৎ দাস হত্যার ঘটনায় আরেক আসামি মো. রফিকুল ইসলাম ওরফে চাপাতি শাকিলকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গতকাল শনিবার সকালে বরগুনা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গোয়েন্দা পুলিশের গণমাধ্যম শাখার উপ-কমিশনার মাসুদুর রহমান এ তথ্য জানিয়েছেন। অভিযোগ রয়েছে, গত ৯ ডিসেম্বর পুরান ঢাকার জজকোর্ট এলাকায় নিরীহ পথচারী বিশ্বজিৎ দাসকে নৃশংসভাবে হত্যা করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মীরা। বিশ্বজিতকে চাপাতি দিয়ে প্রথমে কোপান শাকিল। সংবাদমাধ্যমে চাপাতি হাতে তাঁর ছবি প্রকাশিত হয়েছে। অন্যরা রড আর লাঠি দিয়ে পেটান বিশ্বজিৎকে।১১ ডিসেম্বর ওই হত্যাকান্ডের মূল হামলাকারী পাঁচজনের পরিচয় নিশ্চিত করে গণমাধ্যম। তাঁরা হলেন: মো. রফিকুল ইসলাম ওরফে শাকিল, মীর মো. নূরে আলম ওরফে লিমন, মোহাম্মদ মাহফুজুর রহমান ওরফে নাহিদ, মো. ইমদাদুল হক ও মো. ওবাইদুল কাদের। তাঁদের সঙ্গে আরও পাঁচজনকে আসামি করা হয়। তাঁরা হলেন: ইউনুস, তাহসিন, জনি, শিপলু ও কিবরিয়া। গত বৃহস্পতিবার বিকেলে সূত্রাপুর থানার পুলিশ বিশ্বজিৎ হত্যাকান্ডের ঘটনায় চারজনকে গ্রেপ্তার দেখায়। ওই দিন সন্ধ্যার দিকে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এরপর গত শুক্রবার ঢাকা ও সিলেট থেকে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়।
আটক রাশেদ ও সাইফুল ৮ দিনের রিমান্ডে : বিশ্বজিৎকে হত্যার ঘটনায় গ্রেপ্তার করা জি এম রাশেদুজ্জামান ওরফে শাওন ও সাইফুল ইসলামকে আট দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। গতকাল ঢাকা মহানগর হাকিম এম এ সালাম এই আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা সূত্রাপুর থানার উপপরিদর্শক মাহবুব-উল-আলম দুই আসামিকে ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আদালত আট দিন করে রিমান্ড মঞ্জুর করেন। আদালতে দেওয়া প্রতিবেদনে বলা হয়, গণমাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিও ফুটেজের মাধ্যমে তাঁদের শনাক্ত করা হয়। গত শুক্রবার রাশেদুজ্জামানকে রাজধানীর উত্তরা থেকে ও সাইফুল ইসলামকে সিলেট থেকে গ্রেপ্তার করা হয়।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিয়োগের রূপকথা

লিখেছেন ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩



মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি  বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু  আমাদের... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

কঠিনতম সব চ্যালেঞ্জের মুখে বিএনপির ভবিষ্যৎ কি অন্ধকার??

লিখেছেন শেহজাদ আমান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:১০



বিএনপির সামনে অনেক কঠিন সব চ্যালেঞ্জ...

তাদের মোকাবেলা করতে হচ্ছে দ্বিমুখী বিরোধী-দলীয় রাজনীতি বা কর্মকাণ্ড (যেটা কিনা বাংলাদেশের রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি)।

জামাত-এনসিপি যতই লীগের ফিরে আসার বিরুদ্ধে বিএনপির... ...বাকিটুকু পড়ুন

আমার নানা মরহুম শাহাবুদদীন মাহমুদ জায়গীরদার

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:২৫



আমার আম্মার সেঝ চাচা’র লেখা ‘My life is not mine’ বইটি পড়ছি। বইটিতে ‘মাইজম ভাই’ নামের একটি অধ্যায় আছে। এতে সেঝ নানা আমার নানার বিভিন্ন সত্য... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

×