সময় ২০১০ ডিগ্রি পড়িতেছি। বড় ভাই দুবাই থাকে।ওনার আয়ে পরিবারের খরচ চলে। আব্বা বয়ষ্ক আয় করে না।তাই পরিবারের সবাই বড় ভায়ের উপর নির্ভরশীল।এই সুবিধা নিয়ে ভাবি আলাদা হয়ে য়ায়।বড় ভাইও টাকা দেওয়া বন্ধ করেদে।এখন পরিবারের খরচ আমাকে বহন করতে হবে।আমাদের জমি আছে ওগুলো চাষ হয়।আমি আমার এক বড় ভায়ের সাথে পরামর্শ করে বিদেশ যাওয়ার পরিকল্পনা করি।কারণ ছোট ভাই ক্লাস টেন,ছোট বোন ক্লাস নাইন এ পড়ে।বড় দুইবোনের বিয়ে হয়েছে।বড় দুলা ভাই দোকানদার,মেজ দুলাভাই কাতার থাকে।সেলিম ভায়ের সাথে পরামর্শ করে আব্বাকে বলি বিদেশ যাবার কথা।আব্বা রাজী হয়না পরে আবার রাজী হয়। ২০১০আগষ্ট ৩০ কাতার আসি।জীবন কত কষ্টের সেটা বুঝতে পারি আস্তে আস্তে।দোকানের কাজ পাই।টিবয়,েসলসমেন,পরে হিসাবরক্ষক এর কাজ করি কিন্তু বাঙ্গালি বলে বেতন বেশি করেনি। সময় চলে যায়।যা আয় করি সবটুকু দেশে পাঠিয়েদি।কারণ বড় ভাই অার কোন খবর নেনাই।তারপর রাগ করে কাজ ছেড়েদি।কতকিছুই করলাম।২০১৩সালের ৩০মাচ বাবা অসুস্থ হয়ে মারা যায়।ওনার চিকিতসাতে অনেক টাকা খরচ হয়।তারপর ছোট ভাইকে বিদেশ নিয়ে আসি।কিছু দিন অাগে ছোট বোনকে বিয়ে দি।বড় ভাই এক টাকা ও দেনি।এখন আমার অনেক টাকা ধার আছে।পাঁচ বছর হয়ে গেছে।ইচ্ছা করতেছে দেশ এ যেতে কিন্তু পারতেছিনা। না জানি সামনের জীবনে আর কি কি কষ্ট অপেক্ষা করতেছে...........।জীবন এমন কেন..........
সর্বশেষ এডিট : ১২ ই জুলাই, ২০১৫ দুপুর ১:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




