somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কোন সে পথের ধারে

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৩:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি আমার পরিবারে প্রথম মহিলা শ্মশানযাত্রী।
একপ্রকার জোর করেই এই সিদ্ধান্ত নিয়েছিলাম।
আমাদের গোবরডাঙ্গায় ইলেক্ট্রিক চুল্লী নয়,কাঠের পর কাঠ সাজিয়ে শরীরটাকে দুমড়ে তার ওপর আরো কাঠ দিয়ে তবে গিয়ে আগুন জ্বালানো হয়।
সমস্ত টা জ্বলে গেলে আগুনের মধ্যে বোঝা যায় কালো শরীর পুড়ে যাওয়ার একটু একটু।
মামাদাদু,মেশোমশাই,দাদু,দিদা,ঠাকমা..এদের জ্বলন্ত চুল্লীর পাশে বসে ছিলাম আমি।এটা আমার একটা মুশকিলের,আমি আমার পরিচিতের এই শেষটুকু না দেখলে তাদের ফেরবার অপেক্ষা করি।
বড় জেঠু মৃত্যুর সময় কেবল বলত কে নাকি জানলা দিয়ে উঁকি মারছে,
দিদা তার অসমর্থ শরীর নিয়ে দাদু এসেছে বলে কীভাবে খাট থেকে যে নেমে গিয়েছিল তা জানি না।
দাদু ঠিক ২৪শে ডিসেম্বর মারা যান,দিদা ২৪ জানুয়ারি.. সেদিনও জানলা খোলা ছিল।
ঠাকমাও একই রকম ভাবে...
ছোট কাকাকে যেহেতু ঠাকমা খুব ভালবাসত তাই বোধ হয় প্রাণটা বেরোচ্ছিল না..কেবলই রক্ত গড়িয়ে পড়ছিল গাল বেয়ে।
কাকাকে ঘর থেকে বেরিয়ে যেতে বলে জানলা খুলে দেওয়া হয়েছিল...ঠাকুরের ফুল রাখা হয়েছিল মাথার কাছে।
তারপর ঘরে ঢুকে দেখি সব শেষ।জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখি সবে আলো ফুটবে ফুটবে।
এই পৃথিবী টা আমার কাছে ভারী অদ্ভুত লাগে..এত রহস্য..এত অজানা।
অথচ চরম সত্য মৃত্যু।এর চেয়ে বড় বাস্তব আর কিছু নেই।
যেদিন দিদা মারা যায়,সেদিন আমি শহরের ভাড়া বাড়িতে,কিছুতেই শুতে পারছিলাম না,বারবার মনে হচ্ছিল কেউ যেন আমার ঐ ঘরে আছে...
সত্যিই কি কোনো তরঙ্গ কাজ করে?
আমি যখন রেইকি শিখেছিলাম,নিজেও ত দেখেছি আমি যা চেয়েছি তাই হয়েছে।
আজকাল এই কঠিন মৃত্যুগুলো বড় ভাবায়।
দুর্ঘটনা..হত্যা...এইসব আর কি..
রাতের ঘুম কেড়ে নেয়।
অথচ,মরব বলে একবার কত ঘুমের ওষুধ খেয়েছিলাম আমি,
সেই একমাসের কোনো গল্পই মনে নেই আমার।শুধু এটুকু জানি,মরতে গিয়ে না মরে ফিরে আসা মরে যাওয়ার চেয়েও কঠিন।
সর্বশেষ এডিট : ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৩:৩১
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারের ছয় মাসের পোস্টমর্টেম....

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:১০



সরকারের ছয় মাসের পোস্টমর্টেমঃ সমর্থনের জায়গা থেকেই কিছু কঠিন কথা.....

ছয় মাস খুব দীর্ঘ সময় নয়- কিন্তু একটি সরকারের দিকনির্দেশনা, নেতৃত্বের সক্ষমতা এবং প্রশাসনিক দক্ষতার কিছুটা ধারণা পাওয়ার জন্য... ...বাকিটুকু পড়ুন

×