somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জামদানি কথন ৩

০৬ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জামদানি শাড়ির প্রতিটি বুননে শুধু তাঁতিদের ভালোবাসা,আনন্দ,কষ্ট লুকিয়ে থাকে না। জামদানি শাড়ির প্রতিটি ভাজে ভাজে লুকিয়ে আছে রহস্য। হ্যাঁ রহস্য...

আমাদের আগের পোস্ট গুলো যারা পড়েছেন তারা হয়তো এতোদিনে জেনে গেছেন সুতি, হাফসিল্ক ছাড়াও আরেক ধরনের জামদানি পাওয়া যায় এখন। আর তা হলো নাইলন সুতায় বোনা জামদানি। যেটা দেখলে আপনি কোনোভাবেই ধরতে পারবেন না এটি হাফসিল্ক নয় নাইলনের জামদানি। সত্যি বলতে গেলে আমি নিজেও ব্যবসায়ে না নামলে হয়তো কখনোই এসব জানতে পারতাম না। একই রং, একই ডিজাইনের জামদানি কিন্তু দামের পার্থক্য বিশাল। এর অন্যতম একটি কারন কিন্তু এই সুতা।

রেশম সুতা কিনতে হয় তোলা প্রতি (৭২-৭৫) টাকা দরে। অপরদিকে নাইলনের সুতা তোলা প্রতি (৮-১০) টাকা দরেই পাওয়া যায়। এবার হিসাবনিকাশ টা আপনিই করে দেখুন দুটো শাড়ি একই রং একই ডিজাইন হওয়ার পরেও দামে কেন এতো তফাৎ...

নাইলনের সুতায় বোনা শাড়িগুলো একটু বেশি উজ্জ্বল হয় হাফসিল্ক এর তুলনায়। ভাইয়া আর আপুরা আমরা তো সবাই এটা জানি "চকচক করলেই সোনা হয় না" ঠিক তেমনি একই রকম দেখতে সব জামদানি আসল হাফসিল্ক এর জামদানি হয় না। এখন হয়তো অনেকেই বলতে পারে নাইলনের সুতা তো কি হয়েছে অল্প কিছুদিনের জন্য পড়ব কিংবা একটা প্রেজেন্টেশন আছে অথবা বোনের গায়ে হলুদে পড়ব, জামদানি একটা হলেই হলো। আসলেই তো, জামদানি একটা পড়লেই হলো। কিন্তু আপু আপনি যখন নাইলনের জামদানি হাফসিল্ক এর দামে কিনছেন আর কিছুদিন পড়ার পর শাড়িটি নষ্ট হয়ে যাচ্ছে তখন কিন্তু আপনি আবার বলছেন, জামদানি শাড়ি ভালো না, টেকশই না, পুরোটাকা টাই নষ্ট হলো। আর তখনই জামদানি থেকে আপনি মুখ ফিরিয়ে নিচ্ছেন ইম্পোর্টেড কোনো ডিজাইনার শাড়িতে।
আজ এক বড় ভাইয়ের সাথে এসব বিষয়ে কথা হচ্ছিল, কথা প্রসঙ্গে এক পর্যায়ে হাসতে হাসতে তিনি বল্লেন, সাবধান এসব হাড়ির খবর ফাঁস করে দিও না যেন। আমিও হাসতে হাসতেই জবাব দিলাম, ভাইয়া আমরা শুধুমাত্র ব্যবসা করতে জামদানি নিয়ে উঠে পরে লাগিনি। জামদানি শিল্প টাকে আবার বাঁচিয়ে তুলতে চেষ্টা করে যাচ্ছি, আর আমাদের এই প্রচেষ্টা তখনই সফল হবে যখন সবাই আসল জামদানি চিনতে পারবে। নকল জামদানি কিনে ঠকবেনা আর জামদানি থেকেও মুখ ফিরিয়ে নিবে না।

এতো এতো কথা বলার কিন্তু একটাই কারন সেটা হলো আপনাদের জামদানি সম্পর্কে সচেতন করা। সঠিক তথ্য দেয়া। শেষে একটা কথাই বলবো মেশিনে বোনা জামদানি, সুতি, হাফসিল্ক কিংবা নাইলন এর জামদানি যেটাই কিনুন না কেন অন্তত জেনে শুনে কিনুন আপনি কি কিনছেন।
ক্রেতাদের সন্তুষ্টিই আমাদের মুলধন।

ধন্যবাদ


জামদানি কথন এর লিঙ্কঃ https://www.facebook.com/notes/682883431858039/
জামদানি কথন ২ এর লিঙ্কঃ Click This Link
সর্বশেষ এডিট : ০৬ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:৪৭
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেউ জানেনা

লিখেছেন অপ্‌সরা, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪২


কেউ জানেনা
আমার একটা জগৎ আছে,
খুব গহীনে, সংগোপনে,
বুকের ভেতর লুকিয়ে থাকা
একটা জগৎ....
নিজের জগৎ, নিজের মত
আমার একটা জগৎ লাগে।

রোজ বিকেলে কাজের পরে
একটু যখন অবসরে,
একটু সময় চায়ের কাপে
নিজের মত, নিজের... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদীরের জুলাই আন্দোলন: কারণটা কি একান্ত ব্যক্তিগত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০১


সালমান মুক্তাদীর বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েশন জগতের পথিকৃৎ। তার হাত ধরে এদেশে কনটেন্ট ক্রিয়েশনকে পেশা হিসেবে গ্রহণ করেছে কত তরুণ, তার কোনো হিসাব নেই। তার ভক্তের সংখ্যা অগণিত। তবে কাজের... ...বাকিটুকু পড়ুন

সামুতে পর্ণ এটাকের জনককে পাওয়া গিয়েছে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৮



ব্লগার চারাগাছ সামুতে মডারেটর নেই বলে সন্দেহ করছেন। নিজের ধারণা পাকাপোক্ত করতে সামুতে পর্ণ এটাকের প্ল্যান করছেন। ইহা কি ব্লগার?

সামুতে পর্ণ এটাকের কারণে পর্ণ সাইটের ধুয়া তুলে বিগত সরকার... ...বাকিটুকু পড়ুন

শুভ জন্মদিন আফীক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:১৩


তোর সাত বছর
কোন দিক দিয়ে গেলো
মনেই পড়ছে না;
জানিস কি অদ্ভুত সময়?
সময়ের উষ্ণভাজে
বেঁচে থাকাটাই ১ বিস্ময়!
শুভ জন্মদিনের
শুভেচ্ছাটা আরও খুশি
যেনো রঙিন ক্ষণ;
শত কষ্টের মাঝে মানুষ
হওয়াটা আনন্দাশ্রু;
মানুষের মত মানুষ হও
শুভ জন্মদিন- শুভ... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

×