স্বপ্ন হল তাই যা আপনি ঘুমিয়ে দেখেন না, যা আপনাকে ঘুমাতে দেয় না সেটি হল আসলে স্বপ্ন। আমাদের এক এক জনের স্বপ্ন এক এক রকম। আমরা আমাদের স্বপ্ন পূরণের জন্য কত কিছুই না করে থাকি। কেউ স্বপ্ন পূরণের জন্য আকাশে উড়ে, কেউ পানিতে ভাষে, কেউ পানিতে ডুব দেয়, কেউ বা আবার সারা জীবন স্বপ্ন পূরণের পিছনেই কাটিয়ে দেয়।
আমরা আমাদের স্বপ্ন পূরণের জন্য পাগল এর মত লেগে থাকি। আমাদের দ্বারা যা সম্ভব আমরা তাই করে থাকি। কারো সাগরের নিচের জগত টাকে দেখার ইচ্ছা থাকে। কিন্তু তিনি হয়ত সাতার ই জানেন না, পানিকে ভীষণ ভয় লাগে। কিন্তু এই স্বপ্নই তাকে সাতার শেখায় তারপর সাগরের নিচের পৃথিবীতে নিয়ে যায়।
তাই আমি বলব আপনার স্বপ্ন আছে কিন্তু আপনি স্বপ্ন পূরণের জন্য এই তীব্র আকাংখা অনুভব করছেন না অথবা আমার দ্বারা সম্ভব নয় এটি ভেবে পিছিয়ে আসলে কেবল পিছিয়েই যাবেন। আপনি ভাববেন আমি তো পারি না আমাকে দিয়ে হবেও না তাহলে আপনার ইচ্ছা আর পূরণ হবার নয়। । আপনি আপনার স্বপ্ন পূরণের জন্য প্লান করুন সেই অনুযায়ী কাজ করে যান ইনশাআল্লাহ্ স্বপ্ন পূরণ হবেই।
আর আপনি যদি স্বপ্ন পূরণের এই টান অনুভব না করেন তাহলে অবশ্যি বলব এটি আপনার স্বপ্ন নয়। কারণ আপনার স্বপ্ন আসলেই আপনাকে ঘুমাতে দিবে না।
https://www.facebook.com/jamdanimela.bd
সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



