somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গল্প কথা খেলাটির নাম হল রুটি বেলুন ।

২৯ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সে গোল্লাছুট খেলা সময়কার কথা । তখন আমি কেবল গোল্লাছুঁট কাঁনামাচি বউচি এরকম কয়েকটি খেলার কথা জানতাম ।
আমাদের পাশের বাসায় জামাল নামে ছেলেটি ছিল ও আবার
একটি নতুন খেলার নাম বললো খেলাটির নাম হল রুটি বেলুন ।
একদিন বিকেলে আমরা গোল্লাঁছুট খেলতে ছিলাম এরই মাঝে এসে হাজির জামাল ওকে আগে আমাদের পারায় দেখছি বলে মনে হচ্ছে না । ও আমাদের এদিকে এগিয়ে আসতেই আমি ওরে জিজ্ঞাসা করলাম কি নামরে তোর ? ও বললো জামাল । তোকেত এর আগে আমাদের পাড়ায় দেখেছি বলে মনে হয় না । ও বললো হ মুই তোমাগো এ জায়গায় নতুন । তা আগে কোথায় ছিলি ? জামাল বললো আগে মোগ বাড়ি বরিশাল ছিলাম । তখন আমি ক্লাস থ্রীতে পড়ি ।
ও যে বিষয় বলতে ছিলাম জামাল এসে বলতে লাগল কি খেলছিছ তোরা মোরে নিবি ?
আমি বল্লাম হ নিমু আয় । ওকে সঙ্গে নিয়ে বেশ কিছুক্ষন খেললাম ।এর পর সন্ধা হল ওই দিনের মত খেলা শেষ করে যে যার মত বাসায় চলে গেল । আমি আর জামাল কথা বলতে বলতে বাসার দিকে যেতেলাগলাম,এর মাঝে জামাল বলে ওঠল এইযে তুই সহ মোরা এতক্ষন খেললাম এইটারে কি খেলা কয় আমি বললাম এইটা হল গোল্লাছুঁট খেলা । জামাল বললো ও আচ্ছা ।
পরে জামাল বললো এইযে এতক্ষন খেললি কোন মজা পাইছর?
তগো এই খেলায় দৌড়াদৌড়ি আর হয়রানী,মুই একটা খেলাজানি
ও খেলায় অনেক মজা পাইবি একদিন খেললে বুঝবি খেলা কারে কয় । আমি বললাম জামাল ওইটা আবার কি খেলা ?
জামাল বললো এইটা এহন কমু না আগে একদিন খেলবি তার পরকমু । আমি খুব জোর করলাম কিন্তু কোন ভাবেই ও খেলার
নাম বলতেছিল না কিন্ত আমিও খেলার নাম না জেনে ছেড়ে দেওয়ার ছেলে না ।
জামালদের টিভি ছিলনা তখন আবার টিভিতে টিপুসুলতান হত ।
তাই জামাল আমাকে জিজ্ঞাসা করলো তোদের এখানে টিভি দেহা
যাইবো কই? আমি বললাম কেন তোদের টিভি নাই ?
জামাল বললো না মগো টিভি নাই আর তগো এলাকায় আমি তেমন কারো সাথে চলিও না । ঠিক আছে তোকে টিভি দেখাব তবে তার আগে একটা শর্ত আছে জামাল টিভি দেহার লেইগা শর্ত আমি বললাম হ টিভি দেহার লেইগা শর্ত । জামাল বলল কি শর্ত ?
আমিও সুযোগ বুঝেই বললাম ওই যে তুই বললি খেলার কথা ও খেলার নাম কি ?
জামাল বললো তুই এত খেলার নাম জানার জন্য পাগল কেন । আমি বললাম জামাল আমি নতুন কিছু জানার জন্য সবসময় পাগল থাকি । জামাল পরে অনেক বলার পরে বললো খেলার নাম রুটি বেলুন ।
আমি প্রথমে নাম শুনে হেঁসে দিলাম । আর জামালকে বললাম তুই কি আমার সাথে মজা করিছ । জামাল বললো নারে ভাই তোর সাথে মজা করমু কেন ? তাহলে ওই যে বললি খেলার নাম রুটি বেলুন খেলা ।
জামাল আহা খেলার নাম যা তাইতো বলেছি । পরে ওকে জিজ্ঞাসা করলাম কি ভাবে খেলতে হয় ? জামাল আমারে বললো শোন কালকে মুই মায়ের সাথে এক জায়গায় বেড়াইতে যাইমু সেখান থেইকা আইসা তোদের সাথে করে রুটি বেলুন খেলা শিখামু ।
ওই দিন রাতে আমার আর চোখে ঘুম নাই মাথায় শুধু রুটি বেলুন
খেলার কথা । দুইদিন পর জামাল বিকেলে আমার সাথে দেখা করল আমি জামালকে দেখেই কিরে জামাল কখন আসলি ? জামাল বললো এইত আসলাম । আমি বললাম চল ! জামাল বললো কোথায় ? আমি বললাম রুটি বেলুণ খেলতে ।
জামাল আমি আর কয়েক জন ছেলে মিলে রুটি বেলুন খেলার জন্য মাঠে গেলাম । প্রথমে দেখলাম জামাল মাটির ওপরে বড় করে রুটির মত গোল করে একটা দাগ কাঁটলো । পরে আমাদের সকলকে বললো সকলের পা এই দাগের ভেতর রাখ আমরা সকলে পা ওই দাগের ভেতর রাখলাম । তার পর জামাল বললো আমি যখন এক থেকে দশ গুনে শেষ করব সাথে সাথে সকলে পা দাগ থেকে সরাতে হবে । যার পা পরে সরাবে তাকে এই দাগের ভেতর থাকতে হবে আর আমরা তার পিঠে বেলুন দিয়ে রুটি বানাবো । আমি বললাম সব ঠিক আছে জামাল কিন্তু বেলুন ফিড়ি কোথায় ? জামাল বললো আমাদের হাত হলো বেলুন আর তার পিঠ হবে ফিড়ি । আমি ভাবলাম হয়ত পিঠে হালকা ছোঁয়া দিবে ।
খেলা শুরু জামাল দশ পযন্ত গুনে শেষ করতে সকলে পা সরিয়ে
ফেললেও আমার সরাতে দেরি হলো । তাই আমাকে ওই দাগের মধ্যে থাকতে হলো আর রুটি বেলুন খেলার কি মজা আহারে সেই মজার কারনে আমার চোখ দিয়ে পানি বেয়ে পড়তে লাগল । পিঠে শুধু কিল আর থাপর । পরে বেশ কিছু দিন আমার পিঠে ভীষন ব্যাথা করেছিল । এবং বেশ কিছু টাকার ঔষুধ খেতে হয়েছিল ।
আজ অনেক দিন পরে বন্ধু জামালকে মনে পরলো তাই তাকে নিয়ে লেখা......................
সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:১৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেউ জানেনা

লিখেছেন অপ্‌সরা, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪২


কেউ জানেনা
আমার একটা জগৎ আছে,
খুব গহীনে, সংগোপনে,
বুকের ভেতর লুকিয়ে থাকা
একটা জগৎ....
নিজের জগৎ, নিজের মত
আমার একটা জগৎ লাগে।

রোজ বিকেলে কাজের পরে
একটু যখন অবসরে,
একটু সময় চায়ের কাপে
নিজের মত, নিজের... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদীরের জুলাই আন্দোলন: কারণটা কি একান্ত ব্যক্তিগত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০১


সালমান মুক্তাদীর বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েশন জগতের পথিকৃৎ। তার হাত ধরে এদেশে কনটেন্ট ক্রিয়েশনকে পেশা হিসেবে গ্রহণ করেছে কত তরুণ, তার কোনো হিসাব নেই। তার ভক্তের সংখ্যা অগণিত। তবে কাজের... ...বাকিটুকু পড়ুন

সামুতে পর্ণ এটাকের জনককে পাওয়া গিয়েছে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৮



ব্লগার চারাগাছ সামুতে মডারেটর নেই বলে সন্দেহ করছেন। নিজের ধারণা পাকাপোক্ত করতে সামুতে পর্ণ এটাকের প্ল্যান করছেন। ইহা কি ব্লগার?

সামুতে পর্ণ এটাকের কারণে পর্ণ সাইটের ধুয়া তুলে বিগত সরকার... ...বাকিটুকু পড়ুন

শুভ জন্মদিন আফীক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:১৩


তোর সাত বছর
কোন দিক দিয়ে গেলো
মনেই পড়ছে না;
জানিস কি অদ্ভুত সময়?
সময়ের উষ্ণভাজে
বেঁচে থাকাটাই ১ বিস্ময়!
শুভ জন্মদিনের
শুভেচ্ছাটা আরও খুশি
যেনো রঙিন ক্ষণ;
শত কষ্টের মাঝে মানুষ
হওয়াটা আনন্দাশ্রু;
মানুষের মত মানুষ হও
শুভ জন্মদিন- শুভ... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

×