
আসছে আগামী ২৭ সেপ্টেম্বর পৃথিবীর সাক্ষী হতে চলেছে বিরল সুপারমুন এর । ৩০ বছর পর পৃথিবীতে আবার দেখা যাবে বিরল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ । ২৭ সেপ্টেম্বর পূর্ণ চন্দ্রগ্রহণ চলবে ১ ঘণ্টা ১২ মিনিট ধরে । গ্রহণ শেষ হওয়ার পর ছায়ার আড়াল থেকে বেরিয়ে আসা চাঁদের উজ্জ্বলতা হবে নজরকাড়া সুন্দর্য । ৩০ শতাংশ বাড়বে উজ্জ্বল আলো এবং একই সাথে ১৪ শতাংশ বেশি বড় দেখাবে সেইদিন চাঁদ মামাকে । ইস্টার্ন ডে লাইট টাইম অনুযায়ী ২৭ সেপ্টেম্বর রাত ৮ টা ১১ মিনিটে চাঁদের উপর পৃথিবীর ছায়া পড়তে শুরু করবে এবং ৯ টা ৭ মিনিট থেকে দেখা যাবে চাঁদের উপর পৃথিবীর ছায়া । আর এতে পূর্ণ চন্দ্রগ্রহণ শুরু হবে রাত ১০ টা ১১ মিনিটে । চাঁদের কক্ষপথ গোলাকার নয় তাই পৃথিবীর থেকে যখন সবচেয়ে দূরে থাকে চাঁদ সেইসময় বলা হয় অ্যাপোজি "apogee" আর সবচেয়ে কাছে যখন থাকে সে সময়কে বলা হয় পেরিজি "perigee" । সব থেকে মজার বিষয় হল ২৭ সেপ্টেম্বর চাঁদ মামা আমাদের থেকে মাত্র ৩১ হাজার মাইল দূরে থাকবে ।
এর আগে গত একশো বছরে আমরা সুপারমুন দেখার সুযোগ পেয়েছিলাম মাত্র পাঁচ বার । আর তা হল ১৯১০সালে ১৯২৮সালে, ১৯৪৬সালে,এবং ১৯৬৪ সালে ও ১৯৮২ সালে । এই সুযোগ আমরা বেঁচে থাকলে হয়ত আবার ১৮ বছর পর ২০৩৩ সালে পাবো । নাসার দাবি করেছেন, সব জায়গায় দেখা না গেলেও এই মধুর ক্ষণটি দেখা যাবে উত্তর এবং দক্ষিণ আমেরিকা, ইউরোপ, আফ্রিকা ও পশ্চিম এশিয়ার কিছু কিছু জায়গা থেকে ।
তথ্যসূত্রঃ জি নিউজ আনন্দবাজার অনলাইন ।
সর্বশেষ এডিট : ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




