আজ ঈদের দিন দিনে সময় পামু না গরু কাঁটা নিয়ে ব্যস্ত থাকমু । তাই রাতেই ব্লগের কাঁটাকাটি শেষ করে নিলাম । কাল জানিয়েছিলাম সামুর ভাগনেদের আজ জানিয়ে দিলাম সকল সহ ব্লগার ভাই বোন সহ সামুর মামুদের ঈদমুবারক ।
যাই হোক ঘুমতে যাই আর মাত্র কয়েক ঘন্টা তার পর ধরে কুবামু । কি কুবামু কেউ কি বুঝতে পারছেন ।
ছোট একটি কবিতাঃ
কুরবানীর ঈদ
কুরবানী দিবেন যারা
কিছু বলি শুনেন তারা
আপনি দিচ্ছেন পশু কুরবানী
তাতে আছে গরীবের হক
তাই তাদের যদি বুঝিয়ে না দেন তাদের ভাগ
খোদা আপনার উপরে করবেন ভীষন রাগ ।
দয়া করে কেউ গরীবের ভাগ রাখবেন না ফ্রীজে তুলে
তাহলে আপনাকে থাকতে হবে কবরের আযাবে ঝুলে ।
আর যাই করেন আর না করেন
সৃষ্টি কর্তারে কেউ যাইয়েন না ভুলে ।
তাই দয়া করে নিয়ম মতে আপনার পশুর গোস্তকে দেন তিন ভাগ করে
এক ভাগ আত্মীয়র এক ভাগ নিজের আর এক ভাগ দিবেন গরীবরে
যদি আল্লারে করেন ভয়
তাহলে যেন সমানে সমানে ভাগ হয় ।
যদি করেন ভুল
তাহলে পারবেন না পার হতে চুলের মত সে পুল ।
এই ভুলগুলোই হবে
সে আযাবের ফুল ।
ভুলে যাক সকলে মনে আছে যত জিদ
শুভ হোক সকলের জন্য কুরবানীর ঈদ ।
সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদমুবারক জানিয়ে নিলাম বিদায়
ঈদ সকলের মনে আনন্দ বয়ে আনুক সদায় ।
সর্বশেষ এডিট : ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



