
মিনায় পদদলিত হয়ে মৃত্যুর সংখ্যা ৭২০ জন পার হয়ে গেছে ।
গত বৃহঃপতিবার মিনায় সয়তানের উদ্ধেশ্যে পাথর নিক্ষেপ কালিন
তারাহুরা করতে গিয়ে একজন আরেকজনের পায়ের নিচে পরে
ওখানেই অনেকের মৃত্যু হয় । কথা হল কিছু কিছু সংবাদ মিডিয়া সংবাদ পড়ে যা জানা গেছে এ বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ২০ লাখ মুসল্লি সৌদি আরবে হজব্রত পালনে গেছেন ।
আর এটাই প্রথম না এর আগেও চলতি মাসের শুরুতে নির্মাণকাজে ব্যবহৃত একটি বিরাট ক্রেন ভেঙে নিহত হয়েছেন ১০৭ জন হাজি । এ ঘটনায় আহত হন ২৩৮জন হাজি । হজের আনুষ্ঠানিকতা শুরুর কয়েকদিন আগে ওই দুর্ঘটনা ঘটে । এর আগে ২০০৬ সালে মিনায় হজব্রতের শেষ পর্বের এই আনুষ্ঠানিকতায় পদদলিত হযে মারা যান ৩৬৪ জন হাজি । তা ছাড়াও পবিত্র নগর মক্কায় ২০০১ সালে ৩৫জন হাজি ২০০৪ সালে ২৪৪জন হাজি ১৯৮৭ সালে ৪০০জন হাজি ১৯৯০ সালে ১ হাজার ৪২৬জন হাজি ১৯৯৪ সালে ২৭০জন হাজি এবং ১৯৯৭ সালে পদদলিত হয়ে মৃত্যুবরণ করেন ৩৪৩ জন হাজি ।
প্রশ্ন হল এর আগেও এতগুলো দূর্ঘটনা ঘটলো যখন তখন সৌদি সরকার কেন এর নিরাপদ কোন বেবস্থা গ্রহন করলেন না ।
এসব দূর্ঘটনার দায় কে নিবেন ।
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




