আগের ঘোষণা অনুযায়ী শহরের বেশিরভাগ স্থান থেকে কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন সিটি করপোরেশন । মোটামুটি ভাবে শহরের বিভিন্ন এলাকা ঘুরে পরিষ্কার পরিচ্ছন্নতাকর্মীদের তৎপরতাও চেখে পড়ার মতই । তবে তার পরেও শহর পূর্ণ পরিষ্কার হয়েছে বলে মনে হচ্ছে না । বাতাসের মাঝে ভেসে আসছে পশুর রক্তের দুর্গন্ধ । শহরের কিছু কিছু মহল্লায় রাস্তায় জবাই করা পশুর রক্ত শুকিয়ে থাকায় বাতাসের প্রযাপ্ত দুর্গন্ধ রয়েছে । সেখান দিয়ে বা সেসব এলাকার পাশ দিয়ে যেতে হলে নাকে মুখে নতুন জামাইয়ের মত রুমাল দিয়ে যেতে হচ্ছে । আর এ দূর্গন্ধ আসছে পশুর শুকিয়ে যাওয়া রক্ত থেকে ।
শহরকে পরিচ্ছন্নতা নিশ্চিত করতে এবং পরিবেশ দূষণ রোধে এবছরই প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে ঢাকার দুই সিটি করপোরেশনের পক্ষ থেকে রাজধানীর নির্ধারিত স্থানে পশু জবাই করার পরামর্শ দেওয়া হয়েছিল । তবে তাতে তেমন কোন সাড়া পাওয়া যায়নি । বেশির ভাগ মানুষই বরাবরের মতো নিজেদের সুবিধার্থ্যে নিজ নিজ মহল্লায় নিজেদের জায়গায় পশু জবাই দিয়েছেন । অন্যদিকে সিটি করপোরেশনকেও অনেক তৎপর দেখা গেছে । তারপরেও বিভিন্ন স্থানে রক্ত শুকিয়ে থাকায় এবং নালা নর্দমায় রক্ত মিশে পানি জমে থাকায় বাতাসে ভেসে বেড়াচ্ছে এই দুর্গন্ধ । আর এ দূর্গন্ধ বাতাসে মিশে শহরের চার পাশের পরিবেশ মারাক্তক করে তুলছে । আশা করছি এ বিষয়ে সিটি করপোরেশন অতিশিগ্রই কিছু ব্যবস্থা নিবেন ।
সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



