somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাতে কেন আমাদের ভুলভাল যৌনতা নিয়ে স্বপ্ন দেখতে হয়? তবে ১৮+ নয়

০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমরা যারা সুস্থ সবল দেহের ও মনের অধিকারী এবং বিশেষ করে অবিবাহিত পুরুষ বা মেয়ে আছি তারা সকলেই কোনও না কোনও সময় যৌন বিষয়ক বিবিন্ন স্বপ্ন দেখে থাকি । আর এই যৌন স্বপ্নেরই জট ছাড়ালেন স্বপ্ন ও মন বিশেষজ্ঞরা । তাদের মতে স্বপ্ন হল অবচেতনের জানালা । তবে সেই জানালায় উঁকি দিলেই পয়লা দর্শনে অনেক সময়েই তার আসল অর্থ উদ্ধার করা যায় না বা হয়ে উঠে না । এমন হতেই পারে তীব্র যৌন উন্মাদনাময় স্বপ্নের ভিত কোনও কামোত্তেজক উপাদানের মধ্যে আদৌ রাখা নেই । ধরা যাক স্কুলের শিক্ষিকার সঙ্গে যৌনমিলনের স্বপ্ন দেখল কোনও ছাত্র । মনোবিদদের ব্যাখ্যা মতে সেইক্ষেত্রে ওই শিক্ষিকার প্রতি কোনও যৌন আকর্ষণ নয় বরং কর্তৃপক্ষের বিরুদ্ধে ছেলেটির প্রবল অসন্তোষই এমন স্বপ্নের জন্ম দিয়েছে । মনোবিদ হরিশ শেট্টি যৌন স্বপ্নের কয়েকটি বিশেষ দিক সম্পর্কে বিশ্লেষণ করেছেন ।

১। সবই হলো মনের খেয়াল স্বপ্নের মানে বোঝা দুরূহ কারণ একেক জনের ক্ষেত্রে তার অর্থ ভিন্ন হতে পারে । তবে সাধারণত কিছু মূল উপাদানের পরিবর্তন ঘটে না । যখন আমরা গভীর ঘুমে আচ্ছন্ন থাকি তখন সারা দিন আমাদের মন কী কী পরিস্থিতির সম্মুখীন হয়েছে অবচেতন তা তুলে ধরে । সামাজিক বাধ্যবাধকতায় আটকে থাকা যৌন আকাঙ্খা অনেক সময় স্বপ্নের মাধ্যমে ফুটে ওঠে । শেট্টির ব্যাখ্যা অনুযায়ী বয়ঃসন্ধির সময় যৌন ইচ্ছা প্রবল হয় এবং সুস্বাদু খাদ্য আনন্দঘন চিন্তা বা পছন্দসই খেলাধুলোর মতো যে কোনও ভালো লাগা থেকেই স্বপ্নে যৌন ইচ্ছা জাগতে পারে । মানুষ কয়েকটি সহজাত প্রবৃত্তি নিয়ে জন্মায় যেমন জন্মগ্রহণ, নিঃশ্বাস নেওয়া, খাদ্য গ্রহণ করা, বেদনা অনুভব করা, আনন্দ উপভোগ করা এবং যৌন কামনা । এর মধ্যে একমাত্র যৌন ইচ্ছাকেই সচেতন ভাবে রোখা যায় । শেট্টির মতামত অনুযায়ী মানুষ তার যৌন কামনাকে অন্য পথে চালিত করতে শিখেছে । উদাহরণ হিসাবে বলা যায় পুরোহিতরা ধর্মাচরণের মাধ্যমে যৌন ইচ্ছা দমন করেন ।

নিষিদ্ধ চিন্তার ব্যখ্যাঃ মনোবিদ শেট্টি জানিয়েছেন সচেতন মন যে সমস্ত ঘটনা বা সেই সম্পর্কে চিন্তা করা অনুচিত মনে করে অবচেতন সেই সমস্ত নিষিদ্ধ বিষয়বস্তু উন্মুক্ত করে । স্বপ্নে রক্তপাত, প্রকাশ্যে উলঙ্গ হওয়া, সমকামিতার দৃশ্য দেখলে মনোবিদের সাহায্যে তা খুঁটিয়ে বিশ্লেষণ করা প্রয়োজন । তিনি আরো বলেছেন এক সময় তার কাছে এক রোগী এসেছিলেন যিনি প্রায়ই কলার কাঁদির স্বপ্ন দেখে আতঙ্কে মাঝরাতে জেগে উঠতেন । পরিণত বয়সেও তিনি অন্ধকার ভয় পেতেন এবং বিয়ে করার ব্যাপারে অনাগ্রহী ছিলেন । ওর সঙ্গে কথা বলার পর জানা গেল শৈশবে এক কাকা তাকে নিয়মিত যৌন পীড়ন করতেন ।
মনবিধদের মতে স্মৃতি কথা বলেঃ যদি একই স্বপ্ন বার বার দেখে আতঙ্ক জাগে এবং তা দৈনন্দিন জীবনে ব্যাঘাত সৃষ্টি করে তবে অবিলম্বে মনোবিদের পরামর্শ নেওয়া জরুরি । আসলে মনের মধ্যে লুকিয়ে থাকা কোনও পাপবোধ থেকেই এমন অবস্থা দাঁড়ায় অথবা দাঁড়াতে পারে । মনোবিদের কাজ রোগীর মন থেকে সেই পাপবোধ মুছে ফেলা এবং তার মনের ভিতর লুকিয়ে থাকা অনুতাপের ভূত তাড়ানো । অনেক সময় অসুখী শৈশব স্মৃতি মনের গভীরে জমা থাকে যার থেকে পরবর্তীকালে অহেতুক আতঙ্ক দুঃখ বা রাগ তৈরি হয় । এই সমস্ত অনুভূতি স্বপ্নের মাধ্যমে মুক্তি পায় । যৌন স্বপ্ন এই সমস্ত অবদমিত অনুভূতির বহিঃপ্রকাশ মাত্র ।


বার বার দেখা কয়েকটি স্বপ্নের মানে হলঃ
প্রিয় বন্ধু অথবা বান্ধবী এবং অফিসের বসের সঙ্গে যৌন সংসর্গ বন্ধু বা বসের চরিত্রের কোনও বৈশিষ্টের প্রতি তীব্র আকর্ষণ বোধ এবং নিজের মধ্যে সেই গুণ ফুটিয়ে তোলার ইচ্ছা থেকেই এই স্বপ্নের সূত্রপাত ঘটে বলে তাদের ধারণা ।

প্রকাশ্যে যৌন মিলন বিষয়ে যা ধারনা করা হয় তাতে এই স্বপ্নের দুইটি অর্থ হতে পারে যদি স্বপ্নে দেখা ভিড়ের নজর এবং মন্তব্য থেকে আত্মসচেতনতা তৈরি হয় তা হলে বুঝতে হবে আপনার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে লোকে কী ভাবছে সেই সম্পর্কে আপনি অত্যন্ত স্পর্শকাতর । কিন্তু যদি স্বপ্নের পরিস্থিতি আপনাকে তৃপ্ত করে তার অর্থ লাগামছাড়া যৌন জীবনের প্রতি আপনার তীব্র আসক্তি রয়েছে । পরকীয়ার স্বপ্নের বিষয়ে তাদের মত অনুযায়ী যদি বিয়ের ঠিক আগে এমন স্বপ্ন দেখেন তা হলে তা জীবনের আসন্ন পরিবর্তন সম্পর্কে প্রতিক্রিয়া ছাড়া আর কিছু না । এই নিয়ে দুশ্চিন্তার কোন কারণ নেই বা তেমন কিছু খুঁজে পাওয়া যায়নি । কিন্তু স্থায়ী সম্পর্কে জড়িত থাকাকালীন অবৈধ যৌনতার স্বপ্ন দেখা মানে হলো আপনার ভালোবাসার সম্পর্কে ফাটল দেখা দিয়েছে যা মনের ভিতর শূন্যতা তৈরি করেছে ।

সমপ্রেমের স্বপ্নের কথায় যা বলেছেন বিশেষজ্ঞরা তাতে বলা হয় এই স্বপ্নে যা দেখা যায় বাস্তবের সঙ্গে তার মিল নাই থাকতে পারে । তবে স্বপ্নের অন্তর্নিহিত অর্থ নিজের ব্যক্তিত্বের মধ্যে লুকিয়ে থাকা নারীসুলভ বা পুরুষসুলভ বৈশিষ্টগুলি সম্পর্কে আপনি গর্বিত । গর্ভবতীরা অনেক সময় সমপ্রেমের স্বপ্ন দেখেন কারণ এই সময় শরীরে নারীসত্তার পূর্ণ বিকাশ ঘটে । গর্ভাবস্থায় সমপ্রেমের স্বপ্ন আসলে কোনও কামবিকৃতি অথবা যৌন মানসিকতা বদলের পরিচায়ক নয় বরং এক নারীর পূর্ণতাপ্রাপ্তির উদযাপন ।

তথ্যসূত্র অনলাইন বা ইন্টারনেট ।
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৫
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

সে আমার এআইনোক্কিও

লিখেছেন শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪


এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় স্বার্থপর হয়ে গেছে! আগেই কি ভালো ছিলাম?

লিখেছেন শেহজাদ আমান, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৬



মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় আত্মকেন্দ্রিক বা স্বার্থপর হয়ে যাচ্ছে! আগে এমনটা দেখা গেলেও গত কয়েক বছর এটা অতি বেশিমাত্রায় দেখা যাচ্ছে। কেন??

দেশের অর্থনৈতিক অবস্থা বেশি খারাপ... ...বাকিটুকু পড়ুন

×