somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সকলকে কার্ড জালিয়াতি ঠেকাতে চিপ ব্যবহারের পরামর্শ দেয়া হয়েছে

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ক্লোন এটিএম কার্ড ব্যবহার করে অর্থ জালিয়াতির ঘটনা জানাজানি হওয়ার পর বাংলাদেশ ব্যাংক জালিয়াতি এড়াতে যত দ্রুত সম্ভব চিপ ভিত্তিক এটিএম কার্ড চালু করার পরামর্শ দিয়েছেন।এটিএম কার্ড জালিয়াতির মাধ্যমে লাখ লাখ টাকা চুরি হওয়ার ঘটনা নিয়ে বাংলাদেশ ব্যাংক বুধবার ঢাকায় বাণিজ্যিক ব্যাংকগুলোর সাথে জরুরি বৈঠক করেছেন।বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা জানিয়েছেন ম্যাগনেটিক কার্ড একটু পুরনো দিনের। সেই তুলনায় চিপ ভিত্তিক কার্ডে জালিয়াতি করা কঠিন হবে।
গত শুক্রবার থেকে ইস্টার্ন ব্যাংক সিটি ব্যাংক এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চারটি এটিএম বুথে গ্রাহকের কার্ডের তথ্য উপাত্ত চুরি করে এটিএম থেকে অর্থ তোলার ঘটনা ঘটে।তাই বাংলাদেশ ব্যাংক বলছেন স্কিমিং ডিভাইস বসিয়ে এইসব তথ্য চুরি করা হয়েছে। ওই সময়ের মধ্যে ওই চারটি বুথে ১২০০ কার্ডে লেনদেন হয়েছে।তবে তথ্য চুরি এবং কার্ড ক্লোন হয়েছে ৩৬টির মতো কার্ডে। এভাবে প্রায় ২০ লাখের মতো অর্থ চুরি করা হয়েছে।কার্ড জালিয়াতির ঘটনার পর ওই ১২০০ কার্ড ইতিমধ্যেই বাতিল করা হয়েছে।শুভঙ্কর সাহা বলেছেন আগামী সাত দিনের মধ্যে ক্লায়েন্টদের চুরি হওয়া টাকা ফিরিয়ে দেবে ব্যাংকগুলো এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।কালই টাকা ফিরিয়ে দিচ্ছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড। সেই সাথে এটিএম বুথের নিরাপত্তা কর্মীদের জন্য বিশেষ প্রশিক্ষণের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

গোয়েন্দা পুলিশ বলছে এটিএম বুথগুলোতে স্কিমিং যন্ত্র বসিয়ে কার্ড জালিয়াতির মাধ্যমে টাকা ওঠানোর সাথে পূর্ব ইউরোপের কজন নাগরিক জড়িত আছে।ঢাকা মহানগর পুলিশ ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম বুধবার এক সংবাদ সম্মেলনে বলেছেন এটিএম বুথে জালিয়াতির ঘটনায় চার থেকে পাঁচ জন বিদেশি নাগরিক এখন পুলিশের নজরদারিতে রয়েছেন।তাদের ঘিরেই পুলিশ এখন তদন্ত চালাচ্ছেন বলে তিনি জানান।
তিনি আরও বলেন এটিএম বুথের সিসিটিভি ফুটেজে আমরা দেখেছি ৪থেকে৫ জন লোক একই মুখাবয়বের তবে তার মধ্যে একজনের চেহারা স্পষ্ট।তাদের সাথে কজন বাংলাদেশীও রয়েছেন বলে পুলিশ সন্দেহ করছেন।আমরা তদন্ত করে নিশ্চিত হওয়ার পর জড়িত সব ব্যক্তিকেই গ্রেফতার করবো।সম্প্রতি ঢাকার বেশ কটি বাণিজ্যিক ব্যাংকের এটিএম বুথে ক্লোন কার্ড ব্যবহার করে অর্থ উত্তোলনের ঘটনা ঘটেছে। তাতে অন্তত ১০০০ গ্রাহক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ব্যাংকগুলো বলছে।
এটিএম কার্ড গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে জালিয়াতির মাধ্যমে অর্থ হাতিয়ে নেবার অভিযোগ উঠবার পর গত রোববার দেশটির অধিকাংশ ব্যাংকই তাদের এটিএম বুথগুলো থেকে অন্য ব্যাংকের গ্রাহকদের সেবা দেওয়া বন্ধ রাখে।বাংলাদেশের ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের ন্যাশনাল পেমেন্ট সিস্টেমের আওতায় এটিএম বুথে আন্তঃ ব্যাংকিং সেবা দিয়ে থাকে অর্থাৎ এক ব্যাংকের বুথ থেকে অন্য ব্যাংকের গ্রাহকেরা অর্থ লেনদেন করতে পারেন।কিন্তু গত শুক্রবার বেসরকারি ইস্টার্ন ব্যাংকের ২১ জন গ্রাহকসহ আরো কয়েকটি ব্যাংকের গ্রাহকদের এটিএম কার্ডের তথ্য জালিয়াতি করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয় বলে অভিযোগ ওঠে।এই প্রেক্ষাপটে বাংলাদেশ ব্যাংক সতর্কতা জারি করার পর ব্যাংকগুলো এই ব্যবস্থা নিয়েছে বলে জানা যাচ্ছে। বাংলাদেশে এটিএম কার্ড ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৮৫ লাখ।
তথ্যসূত্রঃ অনলাইন বিবিসি নিউজ।
এখানে আরেকটি ভালো সংবাদ আছে ।
সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪১
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪



শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৭


সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন

যাপিত জীবন.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭


১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরর ছোট গল্প "একাউন্ট্যান্ট"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৪০

একাউন্ট্যান্ট

মঞ্জুর চৌধুরী


রফিকুল ইসলামের জীবনে সবচেয়ে বিলাসী জিনিসটি ছিল একটি কাঠের আলমারি।

আলমারিটা নতুন নয়। মিরপুর এগারোর যে দুই কামরার বাসায় সে আর শায়লা থাকত, তাদের বিয়েরও আগে থেকে বাড়িওয়ালার স্টোররুমে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট বিদ্যুৎও কি দেশ ছেড়ে পালিয়ে গেল ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১৪


শিরোনামটা একটু অদ্ভুত মনে হতে পারে। তবে কিছুদিন ধরে বিদ্যুতের দাম, ভর্তুকি আর লোডশেডিং নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, তাতে প্রশ্নটা একেবারে অযৌক্তিক নয়। কারণ সরকার বদলেছে, কিন্তু বিদ্যুৎকেন্দ্রগুলো তো... ...বাকিটুকু পড়ুন

×