
ব্যাংকের সাথে সকল প্রকার টাকা লেনদেন করার সময় সকল গ্রাহককে অবশ্যয় সতর্কতা অবলম্বন করা উচিৎ । মাস দুয়েক আগে এক ফ্রেন্ডের বড় ভাই ব্যাংক থেকে লাক্ষ খানেক টাকা ওঠানোর পরে সে টাকা খরচ করতে থাকেন । একটি পর্যায় তিনি সে টাকাগুলো দিয়ে যাদের সাথে লেনদেন করেছিলেন তাদের মধ্যে থেকে দশটি একহাজার টাকার নোট ফেরত দেয়া হয়
আর সে টাকাগুলো ছিলো জাল নোট ।
আর আজ হতে ১৫ থেকে ২০ দিন আগের একটি ঘটনা একজন ব্যাবসাহী ব্যাংক থেকে
৭০,০০০ টাকা নিয়ে আছেন । আর সে ৭০,০০০ টাকার ভিতরে ৬০,০০০টাকা ঠিক পেয়েছেন আর বাকী ১০,টাকার হিসাব মেলানো হয়ছে ১০টি৫০০টাকার নোটকে কেটে ২০টি ৫০০টাকার নোটের হিসাব ।
এখানে যখন তাকে ৭০,০০০টাকা দেয়া হয়
তখন তাকে একটি ২০হাজার টাকার বান্ডিল দেয়া হয়,আর সেই বান্ডিলটি ঠিকই ছিল ।
কিন্তু আরেকটি যেটি ৫০হাজার টাকার বান্ডিল ছিল সেটিতে কাটা দশটি ৫০০টাকার
ভাজ করে মাঝখানে আঠা লাগিয়ে ২০টি করা হয় ।
তাই যাদের নিয়মিত ব্যাংকের সাথে লেনদেন আছে বা করতে হয় সকলকে ব্যাংক থেকে টাকা উঠিয়ে নেয়ার সময় অবশ্যয় তারা যখন তাদের টাকা চেকের মেশিং দিয়ে টাকা চেক করবেন তখন লক্ষ রাখতে হবে তারা কি টাকার বান্ডিলের দুই পাশেই চেক করছেন কি না ।যদি বান্ডিলের এক পাশে চেক করে দেয় তাহলে আপনি ওখানে দাঁড়িয়ে বান্ডিলের দুই পাশেই চেক করিয়ে নেবেন। তাছাড়াও ব্যাংকে দাঁড়িয়েই টাকার বান্ডিল খুলে প্রতেকটি টাকা একটা একটা করে ভালো করে পরিক্ষা করে আপনার টাকা বুঝে নিবেন ।
না হলে ব্যাংকের থেকে টাকা নেয়ার সময়
নিশ্চিত আপনার ক্ষতি হতে পারে ।
ছবি ইন্টারনেট

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

