
পৃথিবীর হাজারো ভীড় ঠেলে
চলেছি দূর থেকে বহু দূর
তবুও পাইনি বাঁশুরীয়ার দেখা
শুনেছি শুধু সেই মিঠুলিয়া বাঁশির সুর ।
পারি দিয়েছি সাত সমুদ্র তের নদী
পার হয়েছি তেপান্তর
তাই না দেখার বেদনায় কাঁদছে
দেহের ভিতর লুকিয়ে থাকা অন্তর ।
সুরের তানে হইলাম ঘরের বাহির
যদি না পাই তার দেখা
বাঁচিয়া বা কি লাভ
বন্ধু তুমি ছাড়া এঁকা ।
বাঁশির সুরে তাহার এত যাদু
না জানি কন্ঠে তাহার কত মধু
তাহার জন্য হইলাম পাগল
বলছে অবুজ মন
যদি না পাই তাহার দেখা
এবার ছাড়বো এ ভুবন ।
সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




