আসসালামু আলাইকুম !
(খুশি খুশি মুখের ইমু) আমাকে সবাই স্বাগত জানান !
আপনাদের জন্য মিলাদের ব্যাবস্থা করেছি । লন জিলাপি আর বাতাসা খান ( কি আনন্দ আকাশে বাতাসে )
আমি যে ভাবে সামুর দেখা পেলাম এই লেখাটা দেখতে পারেন ।
আইডি খুলে ভাবলাম ৭/৯ মাস এর আগে মনে হয় মডু আমার দিকে তাকাবার সময় পাবে না । কারো কারো নাকি এক বছরও লেগেছে ! যাই হোক তবুও আমি খুশি ছিলাম কারন আমার প্রিয় পোস্ট গুলি শোকেসে রাখতে পারতাম আর প্রিয় ব্লগারদের অনুসরন করতে পারতাম । তাছাড়া মাঝে মাঝে কেউ কেউ আমার ব্লগে এসে মন্তব্য করতো তখন কি যে ভালো লাগতো । যেমন: খেয়া ঘাট ।
আর সবচেয়ে বড় যে সুবিধা ছিল তা হচ্ছে , আমার ব্লগে আমি ইচ্ছা মত লিখতে পারতাম মানে লেখা ভালো হলো না মন্দ হলো কাঁচা না অপরিপক্ক হলো বানান ভুল হলো কিনা এ নিয়ে কোনা টেনশন খাইতাম না । কারন আমি তো আর কাউকে আমার ব্লগে দাওয়াত দিয়ে নিয়ে আসতাম না যে তরকারি খারাপ হলে গালাগালি করবে ।
আর ভেবেছিলাম এই ভাবে খেলতে খেলতে পাকা রাঁধুনি হয়ে যাবো । কিন্তু মডু তো আমার কিশোর বেলাকে ছোট করে দিল
এখন আমার লেখা যদি প্রথম পাতায় যায় আর বড় বড় বুদ্ধা ব্লগারদের যদি তরকারি পছন্দ না হয় তাহলে কি পেঁদানি যে খেতে হবে টেনশনে আমার কিবোর্ড এ হাত ই চলে না ।
মডুদের কাছে আমার অনুরোধ আপাতত আমার লেখা যেনো প্রথম পাতায় না আসে সে সিস্টেম করে দেন শুধু কমেন্টস করার পারমিশন টা যেনো থাকে ।
না না চাই না আমি চাই না
কোনো লম্বা রুপসী !!
সাদা মাঠা কেউ হলে
আমি তাতেই খুশি !!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



