১৯৯৩ সালের ঘটনা । আমি তখন ক্লাশ নাইন এ পড়ি ।
আমাদের নান্দিনা পাইলট স্কুলে আসলেন নতুন এক সহকারী প্রধান শিক্ষক ময়মনসিংহ থেকে নাম নুরুল ইসলাম
স্যার জয়েন্ট করার কয়েক দিনের মধ্যেই লোক-মুখে আলোচনা উঠলো স্যার নাকি ৭১ এ রাজাকার ছিলেন এবং আগে যে স্কুলে ছিলেন সেখানে নাকি উনাকে নিয়ে অনেক ঘটনাই ঘটেছে
তখন, এখনকার মত রাজাকার নিয়ে এতো সমালোচনা হতো না । আমরা ছাত্ররা বিষয়টা নিয়ে অতো মাথা ঘামাইনি ।
একদিন এক প্রক্সি ক্লাশে স্যার আমাদের ক্লাশে আসলেন ।প্রক্সি ক্লাশে সাধারণত পড়াশোনা নিয়ে আলোচনা হতো না । স্যার তখন ছাত্রদের চুল ছোট করে রাখার পরামর্শ দিচ্ছিলেন এবং যাদের চুল মোটামুটি লম্বার দিকে যাচ্ছে তাদের শতর্ক বানী শোনাচ্ছিলেন ।
কথা প্রসংগে তিনি বললেন লম্বা চুল রাখে চুর - মাস্তান রা । স্বাধীনতা যুদ্ধের পর তরুন মুক্তিযোদ্ধাদের লম্বা চুল থাকতো আর এই পরিচয় নিয়ে তারা চুরি-ডাকাতি , মাস্তানি করে বেড়াতো
সামনের বেঞ্চতে বসাছিল আমার চাচাতো ভাই সোহাগ । সে বললো স্যার বাবরি ( লম্ব চুল ) রাখা সুন্নত । আর যাস কই- স্যার রাগে চেয়ার ছেড়ে উঠলেন এবং পাগলের মতো সর্বশক্তি দিয়ে সোহাগের গালে , কানে , মাথায় দুহাত দিয়ে চড়াতে লাগলেন ।
আমরা ভাবলাম স্যার এর মুখে মুখে কথা মাইর তো তিন-চারটা খেতেই হবে কিন্তু মাইর যখন দশ-বারোটা ছাড়িয়ে গেলো তখনো স্যার এর রাগ কমছে না তখন আমরা সবাই অবাক হলাম এতো ছোট কথায় স্যার এর এতো রাগ হবার কারন কি !/
আমি এখন বিষয়টা বুঝি আর মনে মনে ভাবি ভাগ্যিস স্যার তখন জানতেন না সোহাগের বাবা একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন ।
তাহলে হয়তো ৭১ এর পরাজয়ের আরএকটু ঝাঁজ আমার ভাই এর উপড় ঝাড়তেন ।
সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



