আরব দেশে কায়াস নামে এক লোকের দুটি ঘোড়া ছিলো । ঘোড়া দুইটি ছিলো খুবই তেজী আর দেখতে খুব সুন্দর । ঐ অঞ্চলের কোন ঘোড়াই তাদের সাথে দৌড়ে পারতো না । এদের একটার নাম ছিলো দুলকি আর একটির নাম মুলকি । দুলকি আবার মুলকির চেয়েও বেশি দ্রুত ।
বড় বড় ব্যবসায়ীরা কায়াসের ঘোড়া দুইটি কিনার জন্য অনেক দাম হাকালো কিন্তু কায়াস কিছুতেই ঘোড়া দুইটির একটিও বিক্রি করতে রাজি না ।
এক রাতে এক চুর আসলো কায়াসের ঘোড়া চুরি করতে । চুর যখন দুলকির পিঠে চড়ে রওনা হয়ে গেছে তখন ঘোড়ার খুরের শব্দে কায়াসের ঘুম ভেঙ্গে যায় । ঘুম ভেঙ্গে বিষয়টা বুঝতে পেরে কায়াস মুলকির পিঠি চড়ে চুরকে পিছু ধাওয়া করতে থাকে ।
চুর যদিও দুলকির পিঠে ছিলো কিন্তু দুলকিকে দ্রুত চালাবার টেকনিক তার জানা ছিলো না । তাই তাদের মাঝে দূরত্ব দ্রুত কমতে থাকে ।
হঠাৎ কায়াস চিন্তা করলো , আমার দুলকি আজ পর্যন্ত কোনো রেসে হারে নাই । আজ অযোগ্য চালকের জন্য মুলকির কাছে হারতে যাচ্ছে ।
কায়স পিছন থেকে চিৎকার করে চুরকে উদ্দেশ্য করে বললো , তুমি দুলকির বাম কান ধরে মোচড় দাও । চুর পিছনে তাকিয়ে কায়াস কে দেখে হতাস হলো এবং আর কোনো উপায় না দেখে দুলকির বাম কান ধরে মোচড় দিলো । এতে দুলকির বেগ দিগুন হয়ে যায় এবং দ্রুত কায়াসের সামনে থেকে অদৃশ্য হয়ে গেলো ।
কায়াস তার প্রিয় ঘোড়াটি হারালো কিন্তু তাকে আজীবন রাখলো অপরাজেয় হিসাবে ।
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




