এক ব্যবসায়ীর ছিলো একটি কুকুর ও একটি গাধা । গাধা দিয়ে তার ব্যবসার মালামাল এক বাজার থেকে অন্য বাজারে নিতো আর কুকুরটি রাতে বাড়ি পাহারা দিতো । লোকটার একবার ব্যবসায় মন্দা ভাব আসে। তার রোজগার কমে আসে। যেহেতু গাধাটি দিয়ে তার ব্যবসার মালামাল বহন করতে হয় তাই এই মন্দা সময়ে কুকুরটির একটু যত্ন পাতি কমালেও গাধাটিকে সে ঠিকই খাবার দিতো ।
এক রাতে সে লোকের বাড়িতে আসে চুর । কুকুরটির মনে যেহেতু ক্ষোভ তই সে চুর দেখেও চুপ করে শুয়ে থাকে । অপরদিকে গাধা যখন দেখলো চুর দেখেও কুকুর কোনো শব্দ করছে না তখন সে কুকুরে দায়িত্ব নিয়ে নিজেই উচ্চ সরে চিৎকার করতে থাকলো । গাধার শব্দ শোনে মালিকের ঘুম ভেঙ্গে যায় আর চুরও পালিয়ে যায় ।
মালিক ঘুম থেকে উঠে দেখে সবকিছুই ঠিক আছে কুকুরও জেগে আছে । তখন তার ঘুম ভাঙ্গানোর জন্য গাধার উপর রাগ হলো । একটি বেত নিয়ে এসে গাধার পিঠে তার রাগ কিছুটা কমালেন ।
(এক্ষেত্রে যদি কুকুর শব্দ করে ঘুম ভাঙ্গাতো , এবং লোকটি জেগে যদি চুর নাও দেখতে পেতো তবুও কুকুরের উপর রাগ করতো না , ভাবতো হয়তো চুর এসেছিলো )
এবার আপনারা বলেন এ গল্পের শিক্ষাটা কি ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




