somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জীবন কথা১৫: সাইকেল এক্সিডেন্ট

২৩ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছোট বেলায় যখন সাইকেল চালাতে শিখি নাই তখন ভাবতাম সাইকেল চালানো খুব একটা কঠিন কিছু না। আমার যদি বড়দের মত লম্বা লম্বা পা থাকতো তাহলে আমিও চালাতে পারতাম। কারন সাইকেলে চড়ে প্যাডেল মারবো যদি কাত হয়ে পড়ে যেতে চাই তাহলে পা নামিয়ে দিবো (কত সোজা)

এক সময় আসলো টাবো সাইকেল (ছোটদের সাইকেল) । এটা দোকানে ৪টাকা/ঘন্টা ভাড়া পাওয়া যেতো। আমি আর আমার ছোট ভাই আলোচনা করলাম এটা আমরা চালাতে পারবো। কারন এই সাইকেল থেকে আমাদের পা মাটি পর্যন্ত পৌছাবে।

তো একদিন দুই টাকা মিল করে আধা ঘন্টার জন্য একটি সাইকেল ভাড়া করলাম। কিন্তু চালাতে গিয়ে বুঝলাম থিওরিক্যাল আর প্র্যাক্টিক্যাল এক না।/:) সাইকেল চালাতে আরও কিছু আয়ত্ব করতে হয়।

যাই হোক চালানো শিখে প্রথম যেদিন সাইকেল নিয়ে মেইন রোড়ে বের হলাম, দেখি সামনে এক লোক পানের বিরা মাথায় নিয়ে যাচ্ছে। আমি বেল দিতে বা ব্রেক করতে ভুলে গিয়ে বলতে থাকলাম "সরেন,সরেন " লোকটি তো আমার কথায় সরলো না, কি আর হবে সাইকেলের হেন্ডেল গিয়ে লাগলো লোকটার পিঠে।

লোকটার মাথা থেকে পানের বিরা পরে গেলো। রাগান্বিত হয়ে পিছনে তাকিয়ে দেখে ছোট একটি ছেলে। রাগ সামলে বললো "সাইকেল চালাতে শিখো নাই তো সাইকেল নিয়ে রাস্তায় বের হয়েছো কেনো" আমি চুপ থেকে মাথা নিচু করে সে যাত্রায় বাঁচলাম।

এর অনেক দিন পর, আমার চাচাতো ভাই অমিত একটি নতুন লাল রং এর ফনিক্স সাইকেল কিনেছে। সাইকেল এর চাকার টায়ার গুলো ছিলো চিকন, তাই খুব স্পিডে চলতো। অমিতকে পিছনে নিয়ে রোজ সাইকেল নিয়ে বেড়াতে বের হতাম।

একদিন সাইকেল চালিয়ে গেলাম আমাদের বাড়ির কাছেই ব্রহ্মপুত্র নদের বালুর ঘাটে। এখানে ট্রাক দিয়ে বালু তোল হতো। ঘাটটি লম্বা ও ঢালু এবং নরম বালুর। অমিতকে বললাম দেবো নাকি নামিয়ে? অমিত একসাইটেড হয়ে বললো "দাও আরমান ভাই নামিয়ে" আমি বললাম শক্ত করে ধরো...। (সাইকেল নামিয়ে দিলে যে একটা ঝামেলা হতে পারে সেটা অনুমান করেছিলাম কিন্তু এ থেকে যে নির্মল আনন্দ পাওয়া যাবে তা থেকে বঞ্চিত হতে চাচ্ছিলাম না।)

কিছু দূর যাবার পরই সাইকেলে স্পিড গেলো বেড়ে (নিয়ন্ত্রনের বাহিরে) তারপর নরম বালুতে সামনের চাকা ডেবে সাইকেল উল্টে ছিটকে পড়লাম দুই জন দুই খানে। নরম বালুতে পড়ার কারনে কেউই ব্যাথা পেলাম না, কিন্তু আমি মনে করলাম অমিত ব্যাথা পেয়েছে তাই নিজেও ব্যাথার অভিনয় করে উঁ আঁ করতে লাগলাম।:P

পিছন থেকে অমিত বললো "আরমান ভাই ভঙ্গী পরে করো, দেখো সাইকেলের অবস্থা কি হয়েছে"
তাকিয়ে দেখি সত্যিই সাইকেলে অবস্থা খারাপ। সামনের চাকা বেঁকে গিয়ে "ব" পাইপের সাথে লেগে গেছে। আমাকে চিন্তিত দেখে অমিত আবার বললো "চিন্তা করো না আরমান ভাই,এরকম আমি আর একবার করেছিলাম, ভোলার দোকানে নিয়ে যাও ২০ টাকা দিলে ঠিক করে দিবে"

বুঝলাম ছোট ভাইয়ের অভিজ্ঞতা আমার চেয়েও বেশি;) কি আর করা , পিছনের চাকার উপর সাইকেল দাঁড় করিয়ে দুজনে ধাক্কিয়ে নিয়ে আসলাম মেইন রোড়ে। সেখান থেকে টলিতে করে ভোলার দোকানের দিকে.......

জীবন কথার বাকি লেখাগুলো এই বিভাগে
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×