সংসদ উপনেতা সাজেদা চৌধুরীর সাবেক এপিএস দুইখান হেলিকপ্টারে বরযাত্রী ও নববধূসহ ফরিদপুর ??
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
সংসদ উপনেতা সাজেদা চৌধুরীর সাবেক এপিএস এমনই এক ভাগ্যবান ব্যক্তি। হেঁজিপেঁজি নন তিনি, গোল্ডেন জিপিএ পাওয়া ভাগ্যবান। কথায় বলে, ভাগ্যবানের বোঝা ভগবানে বয়। ওই ভদ্রলোক ছিলেন ছাত্রনেতা। কোন সংগঠনের? — আন্দাজ করে নিন পাঠক। সমঝদারকে লিয়ে ইশারায়ে কাফি। তো, তিনি চটজলদি সংবাদের শিরোনাম হয়েছেন। উপলক্ষ তার বিবাহ। ঢাকা থেকে দুইখান হেলিকপ্টারে বরযাত্রী ও নববধূসহ ফরিদপুর গেছেন তিনি। বৌয়ের মাথায় যে মুকুট ছিল, তা ১০০ ভরি সোনায় নির্মিত। সেঞ্চুরিয়ান। এক ভরি সোনা আজকাল বিকোচ্ছে ৬০ হাজার টাকায়। ইকোয়েল টু ৬০ লাখ টাকা। খানাপিনাও ছিল ধুম। যাহা তাহা কথা না রে ভাই, ১০ হাজার লোকের ভূরিভোজ। খানাপিনা বাবদ গেছে ৩০ লাখ টাকা। আনুষঙ্গিক খরচাপাতি তো আরও অনেকই আছে। সব মিলিয়ে কোটি টাকার নিচে না। আমরাও বলি, টাকা-পয়সা হচ্ছে গিয়ে হাতের ময়লা। বিবাহ উপলক্ষে কত কিছু হলো। হবেইবা না কেন? ধুমধাম হলো, কাড়ানাকাড়া বাজল। সাঁই সাঁই হেলিকপ্টার উড়ল। তাল তাল সোনাদানা বিক্রিবাট্টা হলো। ধুম খানাপিনা ভোজনরসিকরা তারিয়ে তারিয়ে উদরস্থ করলেন। বিয়ের খাওয়া বলে কথা! অনেকে এসব দৃশ্য-ঘটনা উপভোগ করলেন আরামসে। কত সহজেই না ওই সাবেক এপিএস জাতীয় আড্ডা/আলোচনা/বিতর্কের বিষয়বস্তুতে পরিণত হতে পারলেন। কে বলে বাংলাদেশ গরিব দেশ? কে বলে বাঙালি ফুটানি করতে জানে না? এই যে কোটি টাকা ব্যয়িত হলো—এর উত্স কি কেউ জানে না। দুদক তো অন্য কাজে (বিরোধী দল ঠেঙানো) ব্যতিব্যস্ত।
৮টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
যে যায় লঙ্কায় সে হয় রাবণ

ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন
স্মৃতির নৌকা
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।