somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সমঝোতা করুন। দেশবাসীকে শান্তি দিন।

৩০ শে আগস্ট, ২০১৩ ভোর ৬:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নানা আশংকায় প্রমাদ গুনছে সরকারি দলের উত্তরাঞ্চলীয় নেতাকর্মীরা । উত্তরাঞ্চলের ১৬ জেলার ৭২টি সংসদীয় আসনের যেসব জায়গায় সরকারি দলের এমপি আছেন, তারাসহ সবকয়টি সংসদীয় আসনেই বড় অস্বস্তিকর সময় পার করছেন সরকারি দলের ছোট-বড় নেতারা। আগামীদিনের রাজনীতির গতি-প্রকৃতি নিয়ে প্রমাদ গুনছেন সরকারি দলের নেতা ও কর্মীরা। বিশেষ করে যারা টেন্ডারবাজি, পেশীশক্তির জোরে চাঁদাবাজি, ধান্দাবাজি করেছেন তারাই আছেন সবচাইতে বেশি ভয়ে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রভাবশালী নেতা জানালেন, প্রভাবশালী অনেক এমপিই এখন থেকেই চেষ্টা করছেন বিরোধীমতের সংবাদকর্মীদের সাথে সক্ষতা গড়তে। যেন নিদানকালে তারা যে এমপি পরিচয়ে পৌনে ৫ বছর নিয়োগ বাণিজ্য, টেন্ডারবাজিসহ সব ধরনের পন্থা ব্যবহার করে কামিয়েছেন কোটি কোটি কালো টাকা, সেসব কাহিনী যেন সংবাদপত্রে ফাঁস হয়ে না যায়। পাসপোর্ট অফিসের সূত্রে জানা গেছে, অতি সম্প্রতি বিদেশে চিকিৎসারপ্রয়োজনীয়তা উল্লেখ করে সরকারি দলের অনেক নেতাকর্মীই জরুরী ভিত্তিতে পাসপোর্ট সংগ্রহকরছেন। মাঠ পর্যায়ের নেতা-কর্মীদের অনেকেরই সুস্পষ্ট অভিমত সরকারি দলের হাইকমান্ডের অতি সাম্প্রতিক আগ্রাসী মন্তব্য, তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে একগুঁয়ে মনোভাবের জন্য দেশের তৃণমূল পর্যায়ের সাধারণ মানুষের কাছে মুখ দেখাতে পারছেন না তারা। যারা হাইকমান্ডে আছেন, তারা পুলিশ প্রটেকশানে থেকে বড় বড় কথা বলতে পারলেও তৃণমূলের নেতাকর্মীরা পদেপদে এখন রাজনীতি সচেতন আমজনতার মুখোমুখি হওয়া এড়াতে পারছেন না বলে জানিয়েছেন ভুক্তভোগী নেতাকর্মীরা।
ফলে বাস্তব কারণেই জেলা-উপজেলা, ইউনিয়ন ও গ্রাম লেভেলে এখন সরকারি দলের নেতাকর্মীরা বিরোধী দলীয় নেতাদের সাথে অলিখিত সমঝোতার পথে হাঁটতে শুরু করেছেন বলে সরব আলোচনা শোনা যাচ্ছে সর্বত্র। বিশেষ করে উত্তরাঞ্চলের রাজশাহী সিটি কর্পোরেশনসহ সারাদেশের ৫টি সিটি কর্পোরেশনের নির্বাচনে শুধু মেয়র পদেই নয় মেয়রের পাশাপাশি ওয়ার্ড কাউন্সিলর পদেও সরকার সমর্থকদের বিরাট ব্যবধানে পরাজয়কে একে একেনিভিছে দেউটি... পরিস্থিতির সাথে তুলনা করছেন সরকারি দলের তৃণমূল নেতাকর্মীরা। (ইনকিলাব)
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×