somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

না পারলে চলে যান আপনারা আর কত রক্ত ঝরাবেন, ধোবাউড়ায় সংঘর্ষ, উপজেলা চেয়ারম্যান নিহত

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৪৪ ধারা ভঙ্গ করে আওয়ামী লীগের দুই গ্রুপের ব্যাপক সংঘর্ষে ধোবাউড়া উপজেলা চেয়ারম্যান ফুরকান উদ্দিন মৃধা ওরফে পাহাড়ি সেলিম নিহত হয়েছেন। উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহতহয়েছেন। আহতদের মধ্যে উপজেলা চেয়ারম্যান ফুরকান উদ্দিন মৃধা ওরফে পাহাড়ি সেলিম (৪০), সহোদর মজনু (৩৫), টিপু, আওয়াল (৩৬) ও রিপনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ধোবাউড়া উপজেলা চেয়ারম্যান ফুরকান উদ্দিন মৃধা ওরফে পাহাড়ি সেলিম মারা যান। আরও ৫ জনকে ধোবাউড়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধোবাউড়া সদরেথমথমে অবস্থা বিরাজ করছে।এসময় কয়েক রাউন্ড গুলি বিনিময়ের শব্দ পাওয়া গেছে। ঘটনার আগে সংঘর্ষেরআশঙ্কায় ধোবাউড়া উপজেলা সদরে ১৪৪ ধারা জারি করেছেপ্রশাসন। পুলিশ ও স্থানীয়সূত্রে জানা যায়, গতকাল রোববার দুপুরে স্থানীয় সংসদ সদস্য সমাজকল্যাণ প্রতিমন্ত্রী এডভোকেট প্রমোদ মানকিন ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৩১ শয্যা থেকে ৫০ শয্যা উন্নীতকরণের উদ্বোধনী অনুষ্ঠান শেষে ভোজসভায় যান। সেখানে গামারীতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হকখানের প্রবেশ করাকে কেন্দ্র করে উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা ফুরকান উদ্দিন মৃধা সেলিমের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সেলিমের ভাই মজনু মারধর করে আহত করে আজিজুল হক খানকে। এ ঘটনার পর আহত আজিজুল হক তার এলাকা কলসিন্দুর বাজারে চলে যান। খবর পেয়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে কলসিন্দুর বাজারে ২-৩হাজার লোক সমবেত হয়। প্রতিশোধ নিতে তারা উপজেলা সদরের দিকে রওনা হয়। খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান ফুরকান উদ্দিন মৃধা সেলিমের লোকজনও সশস্ত্র অবস্থান নেয়। এ প্রেক্ষিতে উপজেলানির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন সদরে বিকাল ৪টা থেকে পরবর্তী নির্দেশনা দেয়া পর্যন্ত ১৪৪ ধারাজারি করেন। বিকাল ৫টায় ১৪৪ ধারা ভঙ্গ করে পুলিশের ব্যারিকেড ভেঙে হাজার হাজার মানুষ উপজেলাসদরের পঞ্চনন্দপুর এলাকায় কলসিন্দুর রোডে প্রবেশ করলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। আধা ঘণ্টাব্যাপী সংঘর্ষে এ সময় বেশ কয়েক রাউন্ড গুলিবিনিময়ের ঘটনা ঘটে।(মানবজমিন)
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×