somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জামায়াতকে ১৮ দলের জোট থেকে বের করে দেওয়া সম্ভব স্রেফ দলটিকেনিষিদ্ধ ঘোষণা করে।চাইলেই একমুহূর্তে তারা করতে পারে এটি।

০৬ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৬:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই নির্বাচনের সমর্থকেরা বলেছেন, জামায়াত আসেনি বলে বিএনপি আসেনি নির্বাচনে। এটি অসত্য, কারণ বিএনপি একবারও দাবি তোলেনি জামায়াতকে অংশ নেওয়ার সুযোগ দেওয়ার। এই নির্বাচনের সমর্থকেরা বলেছেন, জামায়াতকে বাদ দিলে বিএনপির সঙ্গে আলোচনা করা হবে পরবর্তী নির্বাচন নিয়ে। এটি বিভ্রান্তিকর, কারণ নির্বাচনের জন্য ইতিমধ্যে আদালতের রায়ে অযোগ্য ঘোষিত হয়েছে জামায়াত। বাকি কাজ অর্থাৎ জামায়াতকে ১৮ দলের জোট থেকে বের করে দেওয়া সম্ভব স্রেফ দলটিকে নিষিদ্ধ ঘোষণা করে। এই ক্ষমতা আওয়ামী লীগ সরকারের আছে, চাইলেই একমুহূর্তে তারা করতে পারে এটি। বিচিত্র এই দেশে সরকারের স্তাবকেরা সরকারের কাছে এই দাবি না তুলে বিএনপিকে বলছে নিজে নিজে কাট্টি নিতে জামায়াতের সঙ্গে!
এই নির্বাচনের সমর্থকেরা বলেছেন, নির্বাচনে বিএনপি জিতে এলে বিঘ্নিত হবে যুদ্ধাপরাধীদের বিচার। এই রব গত কয়েক বছরে হাজারোবার তুলেও তাদের ভয় তবু নির্বাচনে জিতবে বিএনপিই! যদি তা-ই হতো, সেটাই হচ্ছে গণতন্ত্র! গণতন্ত্র মানলে এই ভয় আর আশঙ্কা মেনেই সুষ্ঠু নির্বাচনের জন্য এককাট্টা হওয়া উচিত ছিল তাদের। বিএনপি জিতে এসে বিচার বিঘ্নিত করলে বিএনপি হটাও আন্দোলনে মানুষকে শামিল করার চেষ্টা করা উচিত ছিল তাদের।
এই নির্বাচনের সমর্থকেরা তা করেননি, জনগণের মতামত আর বিচার বিবেচনাবোধের ওপর আস্থা নেই তাঁদের। নির্বাচনহীন নির্বাচনের পরও তাই আমরা তাঁদের দেখব এই নির্বাচনের জয়গান গাইতে। দেশের সিংহভাগ মানুষের ভোটাধিকার হত্যা করার এক আততায়ী সরকারকে সমর্থন করতে!
৫ জানুয়ারি তবু বাংলাদেশের ইতিহাসে নিখাদ কলঙ্কজনক এক দিন হয়ে রইবে। এই নির্বাচনের পর যে সরকার ক্ষমতায় আসবে, তার বৈধতা প্রবলভাবে প্রশ্নবিদ্ধ এবং জনসমর্থন অতিসামান্য। সেই সরকার হবে আন্তর্জাতিকভাবেও একঘরে। সেই সরকারের অধীনে বাংলাদেশের অগ্রযাত্রা পিছিয়ে যাবে বহুদূর। আমার মনে হয় না মুক্তিযুদ্ধ আর গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে বারবার জয়ী বাঙালি জাতির প্রাপ্য হতে পারে এমন একটি সরকার।আসিফ নজরুল
১০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×