রাজশাহী বিশ্ববিদ্যালয় : নস্টালজিক দুপুরের ধুসর বাস্তবতা-১
০৯ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
প্রায় এক বছর পরে রাবি ক্যাম্পাসে গিয়েছিলাম আমার এমফিল এর প্রথম সেমিনার করতে গত ছয় তারিখ। প্রিয় সবুজ ক্যাম্পাসের পরিচিত ঘ্রাণে ফুসফুস ভরে ওঠে। আমি নষ্টালজিয়ায় আক্রান্ত হতে হতে ঘোরগ্রস্থের মত হাঁটতে থাকি প্যারিসরোড হয়ে সিরাজী ভবনের দিকে। এই ভবনটিতে আমি কাটিয়েছি ছাত্রাবস্থায় অনেকটা সময়। প্রিয় শিক্ষকদের সাথে দেখা এবং অফিসিয়াল কর্মকাণ্ড শেষে সেমিনার শুরু ও শেষ হয় যথা সময়ে। ভাবি একটা দিন থেকে গেলেই হয়। তাই করি। বিকেলে ঘুরতে বেড় হই পরিচিত ছোটভাইদের সাথে। গন্তব্য ক্যাম্পাসের পরিচিত সব জায়গা ঘুরে পশ্চিম পাড়া-বিশেষ করে রোকেয়া হলের সামনে। আমাদের বিগত আড্ডাখানা। বান্ধবীরা আজ কেউ নেই রোকেয়া হলে! তারপরও যাই। ছোটবোন আছে, তার সাথে দেখা করার অছিলায় স্মৃতিচারণ!
খুব মর্মাহত হই। হলের সামনে এখন কোন দোকান নেই, ক্লান্ত দুপুরে, বিকেলে বান্ধবী/প্রেমিকাদের সাথে সময় কাটাতে আসা ছেলেরাও নেই! ব্যাপার কি? ছোটবোন জানাল-প্রক্টর সব দোকান তুলে দিয়েছে অনেক আগে। সন্ধ্যার পরে এখানে থাকা বে-আইনী। পুলিশ তুলে নিয়ে যেতে পারে যে কাউকে, যখন তখন। স্তব্ধ হয়ে যাই। আমাদের চিরচেনা রোকেয়া চত্বর! আহা। মনে পরে, মাত্র বছর তিন আগেও এই চত্বরে পহেলা বৈশাখে নাটক করতাম আমরা প্রশাসনের অনুমতির তোয়াক্ক না করেই। অযথাই রাত করে ফিরতাম, বান্ধবী রাও থাকত। (চলবে)
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
চারাগাছ, ২৬ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

আমার নানাবাড়ি যেতে হলে পদ্মা নদী পার হতে হতো। ঘাটে ফেরীর জন্য অপেক্ষা করাটাও ছিল এক ধরনের আনন্দ। ফেরী কিংবা ফেরীঘাট—দুটোই ছিল আমার কাছে দারুণ মজার জায়গা।
ঘাটের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৬ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:০১
মেজর জেনারেল বরখাস্ত জিয়াউল আহসানঃ ঔদ্ধত্যের আড়ালে মনস্তত্ত্ব...
একজন মানুষ যখন দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতা, কর্তৃত্ব ও প্রভাবের বলয়ে বসবাস করে, তখন অনেক সময় তার মধ্যে এমন এক মনস্তত্ত্ব তৈরি হয়- নিজেকে... ...বাকিটুকু পড়ুন
সে রাজি না
সাইফুল ইসলাম সাঈফ
সে রাজি না, সে রাজি না
সে বলে দিয়েছে সে হবে না
দিনগুলো চলে যায় অযথা
একাকীত্বে সুখ মিলে না!
কেন সময় থাকতে ছুটলাম না
কেন থাকলাম বিরত?
চেহারায় পড়ে গেছে বিষণ্ণতার... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাবব১৯৭১, ২৭ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:৪২
আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন

দুজনের অবস্থান বেশ দূরে ।
দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়...
...বাকিটুকু পড়ুন