somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চেনা মানুষ অচেনা মানুষ!

২৫ শে আগস্ট, ২০০৭ রাত ৩:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১!
বিষ্যুদ বার সকাল, সারা দেশে কার্ফিউ চলছে। অফিসের বসের ফোন আসলো (বস যদিও বাসায় আছেন) এক্ষুনি অফিস যেতে হবে! সরকারি ঘোষনা, রাস্তার খারাপ অবস্থা কোন কিছু বলে বসকে ক্ষান্ত করা গেল না। শেষে চাকরি বাঁচাতে জীবনের ঝুকি নিতে হল। প্রস্তুতি নিলাম। আমার দুইটা আইডি কার্ড (এটা বে আইনি কিনা জানিনা, কিন্তু যেহেতু এখনও ছাত্র এবং ভার্সিটিতে তো অফিসের আইডি চলবে না তাইনা?) তো ছাত্র মার্কা আইডিটা রেখে, বহু কষ্টে বানানো ফ্যাসনের জুলফি জোড়া সেভ করে বাসা থেকে বের হলাম। গলির মুখে দাঁড়ালাম পরিস্থিতি কি দেখার জন্য। দেখি বড় রাস্তায় ৩/৪ টি আর্মির ট্রাক দাঁড়িয়ে আছে। কয়েকজন সেপাই ১২/১৪ জন লুঙ্গিপরা নিরিহ লোককে লাইন বেধে ট্রাকে তুলছে।(ঠিক মুক্তি যূদ্ধের ছবিতে যেমন দেখা যায়) ৪/৫ জন সিপাই ছুটে এসে রাস্তার রিক্সা ওয়ালাদের পেটানো শুরু করলো। এর পর দিল এক অদ্ভুদ শাস্তি। রিক্সা পেডেলে না চালিয়ে পিছন দিক থেকে মাথা গলিয়ে রিক্সা তুলে ছুটতে হবে। (রিক্সা নষ্ট হলে যে ভাবে নেয়) যে পিছিয়ে পড়বে সে পিটুনি খাবে! দুরে এক বৃদ্ধ একটা পোটলা নিয়ে আসছিল, সম্ভবত গত রাতে আটকা পড়েছিল কোথাও। দুজন সিপাই হঠাৎ ছুটে গিয়ে তাকে লাঠি দিয়ে পেটানো শুরু করলো! বৃদ্ধ হাত জোড় করছে, তার চোখে রাজ্যের বিশ্ময়!! সে বুঝতে পারছে না তার অপরাধটা আসলে কি? অন্য সিপাই এবার তাকে বুটদিয়ে লাথি মারা শুরু করলো... আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে... এই মানুষ গুলোকে কি আমি চিনি?
২!
এইতো সেদিন, কামরাঙ্গির চরে, বানভাসি মানুষদের ত্রান দেয়ার সময় এই জলপাই পোশাক পরা মানুষটিই আমার পাশে ছিল। আমার মতই (না না আমার থেকেও অনেক অনেক বেশি কষ্ট ও ত্যাগ শিকার করে) সে অসহায় মানুষদের সাহাজ্য করেছে। আমার স্কুল বন্ধুদের মধ্যে দু'একজন তো এই বাহিনির সদস্য, সে দিনও একসাথে চা খেলাম। কই তখনতো এতো অচেনা মনে হয়নি। এদের মাঝে কেউ আমার পাশের বাসায় থাকে, কেউ একসাথে বাজার করে, কেউ আমার বাসার ছোট শিশুটিকে আদর করে, কই কখনো তো এতো অচেনা মনে হয়নি। এরা তো কেউ ব্রিটিশ, পাকিস্তানী বা আমেরিকান নয়, তবে এই চেনা মানুষ গুলোকে অচেনা বানালো কে?!!!!!!!! বুঝিনা....
৩!
এই সরকারের পক্ষে বিপক্ষে অনেক লেখা হয়েছে, সেই তর্কে আমি যেতে চাই না। কিন্তু আমি আবারও আগের মত বলবো, দুনিয়ার কোন সেনাবাহিনির ই কাজ রাষ্ট্র পরিচালনা নয়। ত্রান দেয়া, দোকানদারি করা বা ট্রাফিক কন্ট্রল করাও না। তাদের যে কাজ সে কাজেই আমরা তাদের সফল দেখতে চাই। অল্প দু'একটি লোকের ঘৃন্য সার্থের জন্য আমার বন্ধু আমার ভাই আমার অচেনা হতে পারে না।
৪!
বি:দ্র: এই লেখার সম্পুর্ন অংশ একান্ত আমার ব্যক্তিগত চিন্তা ও আমার নিজ চোখে দেখা। এই লেখার সকল দায়দায়ীত্ব আমার, এর জন্য কোন ভাবেই এই সাইট পরিচালক গন ও এতে মতামতকারী গন দায়ী থাকবেন না।
ছবি: ১. ফোকাস বাংলা
২. সামহয়ারইনব্লগ
সর্বশেষ এডিট : ২৫ শে আগস্ট, ২০০৭ রাত ৩:১৮
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

×