জীবনের রঙ বড় তামাটে হয়ে গেছে
সাদামাটা মাটির অভাবে, দুর্বিষহ !
রোজ দু' বেলা উদর পুর্তি লক্ষ্য।
প্রাণবন্ত শব্দটা খুব অপরিচিত
প্রতিটা শ্বাস যেন দীর্ঘশ্বাস হয়ে
বাচিয়ে রাখেছে হৃদপিণ্ডটাকে!
দায়িত্বের বোঝা গুলো ছুড়ে ফেলে
ঘুমিয়ে যেতে ইচ্ছে করে খুব
যে ঘুম ভাঙবে শুধু সিঙ্গার ফুঁকে।
বিবেক-মনের অন্তরদ্বন্দ্বে বড্ড ক্লান্ত,
ছন্দহীন হয়ে একই আবর্তে ঘুরপাক
একপ্রান দ্বৈরথ, অক্ষ হীন কক্ষ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


