ইচ্ছের লাগাম টেনে ধরি, পাছে ভয় অনিষ্ট না হয়!
ইচ্ছে আর স্বাধীনতা এক ডোরে বাঁধা, বড্ড বেমানান-
বিবেকের দংশনে অসহায় এই কাগুজে ঘোড়া
চাবুকের আঘাতে নিরন্তর ছুটে চলা, দিন শেষে শূন্য হাত।
পাওয়া না পাওয়ার হিসেব মিলাতে ক্লান্ত, নিথর
চোখ দেখে মনে হয় ঘোর ঘুমাচ্ছন্ন দেহ।
স্বপ্ন হয়ে জেগে উঠা অভিমানী ইচ্ছেগুলো
দুধের স্বাদ ঘোলে মিটিয়ে আপাত শান্ত হয়।
সত্যি কি শান্ত হয়ে গেলো?
নাকি নিজের সাথে নিয়েই করে 'ইয়ার্কি'? নাহ-
হয়নি কিছুই ইচ্ছে মতো, ইচ্ছেই যেন ক্রীতদাস।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


