শুস্ক খরায় মরীচিকার মাঝে যে জল খুঁজে
সে তো কবে থেকেই ডুবে ছিলো অতলে,
আহা! যদি জানা যেতো-
কতকাল পর বৃষ্টি এসে ভিজিয়ে যাবে!
কত অপেক্ষার প্রহর শেষে রাত এসে ক্লান্তিতে ঘুম পাড়িয়ে যাবে!
এখানে নিয়ন আলোয় যত ছায়া তার সব একেকটা পোড়া দেহ।
তবু বাস্তবের বাঁধা ডিঙ্গিয়ে জেগে উঠে অলীক
জাগতিক নিয়ম যার যত বেশী রপ্ত সেই তো বীর,
অসি কি ফেরাতে পারে নিয়তির বান?
ফোঁটা ফোঁটা ঘামে যার স্বপ্ন খেলা করে
এই চরম শুষ্কতায় সেটাই তো তার আদ্র প্রশান্তি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


