হুরররররররররররররররররররহাট!
চারপেয়েগুলো ছুটছে উঁচিয়ে লেজ
দূর আকাশে কালো আভা...
বাংলার গাছ-গাছালি দুলছে মাতালের মতো
টপাটপ ঝরছে বোশেখে ফল।
ঝড়ো হাওয়ায় আন্দোলিত কিশোরী
ছুটছে পিছু-পিছু; চারপেয়েদের।
বাড়ির পেলব উঠোনে
শুকোতে দেয়া ধানের কুড়ো
উড়ছে দিগ্বিদিক...
টানটান কুঁড়ের ঠিকেগুলো হচ্ছে বেঠিক
কর্তা ব্যস্ত তাই
চলছে খিস্তি-বর্ষণ।
গিন্নিমা চেঁচান খোকার খোঁজে
কোথায় খোকা; আম্রকুলে?
সখাদের নিয়ে চলছে খেলা
বোশেখে ঝড়ের টানে...।
এন্গ্রিজিনিয়াস/২০০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


