somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এবং সেনাবাহিনী ...

২২ শে আগস্ট, ২০০৭ রাত ২:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাবিতে সংঘঠিত ঘটনাটি দুঃখজনক, তবে আমার কাছে আশ্চর্যজনক নয়। ইতিপূর্বেও সেনাবাহিনীর সদস্য কর্তৃক সাধারণ মানুষের সাথে প্রভুসুলভ আচরণ করার ঘটনা আমি নিজ চোখে দেখেছি।

এরা আমাদের কী মনে করে? পিপিলিকা, তেলাপোকা কিংবা কেচোঁ?

বিগত জোট সরকারের আমলে অপারেশন ক্লিনহার্ট চলাকালে আমার শহরে সেনা টহল ছিল নিয়মিত। তখন সেনাবাহিনীর আচরণে শহরের তরুণ-যুবারা ছিল অতিষ্ঠ। আমার এক বন্ধুর বাবা তার জন্য বিদেশ থেকে খুব দামি একটি মোবাইল সেট পাঠিয়েছিলেন। তো আমরা বন্ধুরা সবাই মিলে এক বিকেলে কলেজ মাঠে বসে গল্প করছিলাম। এ সময় কলেজের পাশ দিয়ে যাবার কালে সেনাবাহিনীর একদল চৌকস দলের নজর পড়ে আমাদের দিকে। সরাসরি চার্জ- ‌‌‌‌"এই ছেলেরা কী কর তোমরা?" ‌" জী আমরা বন্ধুরা গল্প করছি।" সাথে সাথে ধমক " যাও, বাসায় যাও।" আমরা ফিরছিলাম। হঠাত এক সেনাসদস্যের চোখে পড়ল আমার বন্ধুর হাতে থাকা মোবাইল সেটটির দিকে। তিনি হুংকার ছাড়লেন " এই ছেলে দাঁড়া!" শুরু করলেন তুই-তোকারি। অথচ আমরা সবাই অনার্স লেভেলের স্টুডেন্ট। তড়িত প্রশ্ন- " তুই এই সেট কোথায় পেলি?" বন্ধু জবাব দিল - বাবা পাঠিয়েছে। আবার হুংকার- " তুই স্টুডেন্ট। এতো দামি জিনিস ব্যবহার করিস কেন? ভাং এটাকে।" আমাদের তো আক্কেলগুড়ুম। বলে কি? আমার বন্ধুরতো চোখ উল্টে যাবার দশা। সে বললো- "আমি ভাংতে পারবো না। এটা আমার খুব সখের জিনিস।" টাস্। চড়ের শব্দে আমরা সবাই চমকে উঠলাম। ইতিমধ্যে আশেপাশে বেশ লোকজন জড় হয়েছে। সবার সামনেই আমার বন্ধুকে চড় মারলো ওই মহান! সেনাসদস্য। তার চোখে পানি এসে গেল। আশপাশে দাঁড়িয়ে যারা মজা দেখছিল সবাই আমাদের চিনে, আমরা সবাইকে চিনি। আবার হুংকার " পা দিয়ে মাড়িয়ে ভাং নয়তো তোর পোন্দে দিমু এটা"। এবার আর বন্ধু বাড়াবাড়ি করলো না। বাবার পাঠানো তার সখের সেটটিকে নিজ পায়ে মাড়িয়ে গুঁড়ো গুঁড়ো করলো। সেটের শোক সে কাটিয়ে উঠেছিল দু'দিনেই। কিন্তু লোকসম্মুখে তাকে যেভাবে চড় মারা হল তা' সে আজো ভুলতে পারে নি। হয়তো পারবেও না। আত্মসম্মান খুব খারাপ জিনিস।

এমন কয়েক শতাধিক ঘটনা তখন সেনাবাহিনীর সদস্যরা আমাদের শহরে ঘটিয়ে ফেলেছিল। যার অধিকাংশই ছিল সাধারণ মানুষের কাছে অত্যাচারের মতো।

কিছুক্ষণ আগে আমার সেই বন্ধু ঢাকা থেকে ফোন করলো। "দোস্ত দেখেছিস আমাদের গর্বিত সেনা সদস্যদের কীভাবে ক্যাম্পাস থেকে বিতাড়িত করা হলো? উচিত শিক্ষা হয়েছে"। আমিও ভাবি ঠিক তাই। উচিত শিক্ষাই। কিন্তু এভাবে কতোদিন?

সেনাবাহিনী দেশের সর্বোচ্চ নিরাপত্তা রক্ষাকারী বাহিনী। সর্বোচ্চ সম্মানিত বাহিনীও বটে। সেই সেনাবাহিনী যদি পুলিশের চেয়ে নিম্নতর আচরণ করে তাহলে তাদের ওজনটা যেন আর থাকছে না। দু'বছর আগেও সেনাবাহিনীর গাড়ি কোন রাস্তা দিয়ে গেলে মানুষ হতচকিত হয়ে উঠতো। কিন্তু এখন? উহু!

সেনাবাহিনীর প্রতি অনুরোধ। আপনারা নিজেদের সম্মান ও সমীহের স্তরেই রাখুন। নয়তো দেশের সর্বোচ্চ দুর্যোগপূর্ণ অবস্থায় আপনারা দেশের মানুষের কোন উপকারেই আসতে পারবেন না।
১২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

×