somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গুটি বসন্তের টিকা আবিষ্কার এর কাহিনি

০৫ ই নভেম্বর, ২০১১ রাত ৯:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এডওয়ার্ড জেনার সাহেব কে বলা হয় গুটী বসন্ত টিকার জনক। হয়ত এটা সঠিক কারণ জেনার সাহেব তাঁর সারা জীবন ব্যয় করেছেন গুটি বসন্ত টিকার পদ্ধতির প্রচলন ঘটাতে। ১৭৯৬ সালে জেনার সাহেব গুটিবসন্তের টিকা তাঁর মালির ৮ বছরের পুত্র জেমস ফিপস এর উপর প্রয়োগ করেন। এর মাধ্যমেই পৃথিবী জানতে পারে গুটিবসন্তের টিকার কার্যকারিতার কথা।

এর ২০ বছর আগের ঘটনা। ইংল্যান্ড এর গ্লস্টারশায়ারের এক কৃষক বেঞ্জামিন জেস্টী বারান্দায় বসে বসে ভাবছেন গুটি বসন্তের ভয়ানক অবস্থার কথা। সারা গ্রামে গুটি বসন্তের তান্ডবে শয়ে শয়ে মানুষ মরছে। এর কোন টিকাও নেই ।শুধু ঈশ্বর এর কাছে প্রার্থনা করা ছাড়া কিছুই করার নেই কারো। বেঞ্জামিন সাহেব ভঁয় পান। তাঁর সমস্ত চিন্তা তাঁর স্ত্রি পুত্রের জন্য। বেঞ্জামিন সাহেব ভাবতে থাকেন। তাঁর মনে পড়ে যায় এলাকার গরু খামারি যারা গরুর পক্স রোগে আক্রান্ত হয়েছিল তাদের কারোই গূটি বসন্ত রোগ হয়নি। হয়ত এই দুই রোগে যোগাযোগ থাকতে পারে।

একবার এক গ্রামে ব্যাপক ভাবে গুটি বসন্ত হল। এনা আর মেরি নামের বেঞ্জামিন সাহেবের ২ কর্মচারীর গো-বসন্ত রোগ হয়েছিল আগে ।তাদের গ্রামের বেশির ভাগ মানুষের গুটি বসন্ত হলেও এই ২ জনের কিছুই হলনা। বেঞ্জামিন সাহেব আর দেরি করলেন না। স্ত্রি আর পুত্র কে নিয়ে গেলেন এক খামারে যেখানে কিছু গরু গো-বসন্তে আক্রান্ত। গরুর পুঁজ সংগ্রহ করে স্ত্রী পুত্রের শরীরে প্রয়োগ করলেন বেঞ্জামিন সাহেব। এর ফলে স্ত্রি পুত্রদ্বয় হালকা গো-বসন্তে আক্রান্ত হল। ২ পুত্র খুব দ্রুত সুস্থ্য হল কিন্তু বেঞ্জামিন সাহেবের স্ত্রি অনেক অসুস্থ্য হলে গেলেন। ভঁয় পেয়ে ডাক্তার নিয়ে আসলেন বেঞ্জামিন সাহেব। আস্তে আস্তে সেরে উঠল এলিজাবেথ। গ্রামের সেই গুটি বসন্ত কিছুই করতে পারল না বেঞ্জামিন সাহেবের স্ত্রি পুত্রদের। বেঞ্জামিন সাহেব বুঝতে পারলেন গুটি বসন্তের টিকা তিনি আবিষ্কার করে ফেলেছেন। গো-বসন্তের পুঁজ মানুষের শরীরে প্রবেশ করানো হলেই সেই মানুষ আর গুটি বসন্তে আক্রান্ত হবে না। মানব জাতি পেয়ে গেল এক মহাঔষধ।

কিন্তু বেঞ্জামিন জেসটি সাহেব কে তাঁর প্রাপ্য সম্মান কখনই দেয়া হয়নি।

জেনার সাহেব বেঞ্জামিন সাহেবের পদ্ধতি ব্যাপক ভাবে মানুষের কাছে নিয়ে গিয়েছিলেন আর বিজ্ঞানি আর চিকিৎসক দের এর কার্যকারিতা সম্পর্কে অবহিত করেছিলেন এর কারনে জেনার সাহেব কেই সম্মানিত করেছে চিকিৎসক সমাজ।

সম্মান জানাই বেঞ্জামিন জেস্টিকে। মানবজাতি কে রক্ষা করার জন্য।

In science credit goes to the man who convinces the world, not the man to whom the idea first occurs.
—Francis Galton


লেখক- নুরুল আলম অনিক
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×