রাজাকার এর ফাসির দাবী কারো ব্যাক্তিগত দাবী নয়, কাজেই এই দাবী যেমন একজন ধর্মপ্রান মুসলমান তুলতে পারে তেমনি তুলতে পারে একজন ধর্মবিদ্বেষী নাস্তিক ,
কাদের মোল্লা আর গোলাম আজমরা ৭১ এ যেমন হিন্দুর মেয়েকে ধর্ষণ করেছিল তেমনি ধর্ষণ করেছিল ৫ ওয়াক্ত নামায পরা আমাদের লাখো মুসলমান বোনদের। হত্যা করেছিল লাখো লাখো বাঙ্গালী হিন্দু মুসলমানদের। তাদের ওই অপকর্মর বিচারের দাবী সকলের।
ভাই ও বোনেরা তোমরা তাদের ছলনায় ভুইলো না, তারা আবারো ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করছে।
ইসলাম তাদের একার নয়, বরং আমরা ধর্মপ্রান মুসলমানরা জামাতকে প্রতিহত করে শান্তির ধর্ম ইসলামকে যারা জঙ্গিবাদী রুপ দিয়েছে তাদের কে বর্জন করব। শিবির রাজিব কে হত্যা করেছে একজন নাস্তিক হিসেবে নয় বরং একজন আন্দোলনকারি হিসেবে।নাস্তিক হিসেবে হত্যা করলে বহুত আগেই করত। রাজিব তার কৃত কর্মের শাস্তি আল্লাহর কাছে পাবে, সেই সাথে তাকে যারা হত্যা করেছে তারাও তাদের কর্মের শাস্তি পাবে।
আমাদের দাবি একটাই, তা হল ফাসির দাবী। এই দাবী মুসলিম তুলল নাকি নাস্তিক তুলল সেটা দেখার বিষয় নয়। দাবী বাস্তবায়নটাই আসল।
চল শাহবাগ যাই সবাই। পাকিস্তানী কুকুরদের পাকিস্তান পাঠাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



