somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ !!!!

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন ওই বিভাগেরই এক ছাত্রী। প্রতিকার চেয়ে রাজধানীর শাহবাগ থানায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মামলাও করেছেন তিনি।
ওই ছাত্রীর সহপাঠীরা এ ঘটনার বিচার চেয়ে গতকাল শনিবার বিভাগের চেয়ারম্যান ও অনুষদের ডিনের কাছে স্মারকলিপি দিতে চাইলে তাঁরা তা গ্রহণ করেননি বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।
ভুক্তভোগী ছাত্রী এ ঘটনায় গত ৭ ফেব্রুয়ারি শাহবাগ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। মামলার তিনি অভিযোগ করেন, ওই শিক্ষকের তত্ত্বাবধানে তিনি বিবিএর ইন্টার্ন করেন। ২০১১ সালের ২৮ অক্টোবর তিনি গ্রামের বাড়ি যাওয়ার আগে বেলা সোয়া দুইটার দিকে ওই শিক্ষকের কক্ষে প্রতিবেদন জমা দিতে যান। এ সময় শিক্ষক ছাত্রীর গায়ে হাত দেন এবং যৌন হয়রানি করেন।
প্রথম আলো ডটকমকে ওই ছাত্রী জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এ ঘটনা জানালে তাঁকে পরীক্ষায় অকৃতকার্য করার হুমকি দেন ওই শিক্ষক। এরপর নিজের স্বামী, সহপাঠী ও পরীক্ষা নিয়ন্ত্রকের পরামর্শে ফল প্রকাশের আগ পর্যন্ত বিষয়টি কাউকে না জানানোর সিদ্ধান্ত নেন তিনি। ২০১২ সালের ৩০ জানুয়ারি ফল প্রকাশের পর তিনি বিভাগের চেয়ারম্যান ও ডিনকে বিষয়টি জানান। কিন্তু দুজনই ওই শিক্ষককে ক্ষমা করে দিতে বলেন। এরপর ওই শিক্ষক মুঠোফোনে হুমকি দেন। এ বিষয়েও তখনই ওই ছাত্রী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
ওই ছাত্রী আরও জানান, এরপর বিষয়টি শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. অহিদুজ্জামানকে জানালে তিনি ওই শিক্ষককে ডেকে ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটবে না বলে লিখিত নেন এবং এ ব্যাপারে সেখানেই মীমাংসা করতে বলেন। গত ৬ সেপ্টেম্বর ওই শিক্ষক আবারও ওই ছাত্রীকে এমবিএ করতে দেবেন না বলে হুমকি দেন। এ ঘটনায়ও তিনি জিডি করেছেন। কিন্তু কোনো প্রতিকার না পেয়ে সর্বশেষ ৭ ফেব্রুয়ারি তিনি শাহবাগ থানায় মামলা করেন।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, তদন্ত শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেও ঘটনাটি জানানো হয়েছে।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী প্রথম আলোকে জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দোষী প্রমাণিত হলে অবশ্যই ওই শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে । >>>>>>>

Click This Link
খবরটা শোনার পরে আমার অনুভুতি প্রকাশ করার ভাষা হারিয়ে ফেলেছি !!
সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৭
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×