somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রসংগ: ইঁদুর ও মানুষ (২)

২৩ শে মে, ২০১১ দুপুর ১:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একজন আরেকজনের পিছু পিছু সেই পথ ধরে তারা হেঁটে এলো, আর সেই খোলা জায়গাটায় এসেও একজন আরেকজনের পেছনেই ছিলো। দুজনেরই পরণে ছিলো ডেনিমের পাজামা আর পেতলের বোতামওয়ালা ডেনিমের কোট। দুয়েরই মাথায় ছিলো কালো রংএর আকারবিহীন টুপি আর কাঁধ থেকে ঝুলছিলো আঁটোসাঁটো করে বাঁধা মোড়ানো কম্বল। প্রথম মানুষটি ছোট এবং ক্ষিপ্র, তার গাঢ় মুখাবয়বে দৃশ্যমান একজোড়া অস্থির আর তীক্ষ চোখ আর সেইসাথে পেটানো গড়নের শরীর। তার সমস্ত কিছুই যেন মাপা মাপা, ছোট শক্ত একজোড়া হাত, মেদহীন বাহু, পাতলা টিকোলো নাক। তার পেছনের জন সম্পূর্ণ বিপরীত ধরণের; বিশালদেহী, আকারবিহীন মুখে বড়োবড়ো ফ্যালফ্যালে চোখ, চওড়া ঝুলে পড়া কাঁধ আর সে হাঁটছিলো ধীরে ধীরে পা দুটো টেনে টেনে, যেমন করে ভাল্লুক তার থাবা টেনে চলে। তার হাত দুটো দুপাশে না দুলে বরং যেন ঝুলছিলো।

প্রথমজন খোলা জায়গাটায় এসে দ্রুত থামলো, পেছনের জন তার গায়ের উপরে পড়ে যাচ্ছিলো প্রায়। মাথা থেকে টুপি খুলে ছোটখাটো লোকটি তার তর্জনী দিয়ে সোয়েটব্যান্ডের ঘাম ঝেড়ে ফেললো। পেছনের বিশালদেহী সংগী কম্বলের বোঝা ঝেড়ে ফেলে উবু হয়ে সবুজ জলাশয়ে নেমে পড়লো পানি খেতে। ঘোড়ার মতো চারপাশে পানি ছিটিয়ে বড়ো বড়ো চুমুকে পানি খাচ্ছিলো সে। ছোট মানুষটি খানিকটা ভয় আর অস্বস্তি নিয়ে তার পাশে গিয়ে দাঁড়ালো। ''লেনি!'' চিৎকার করে উঠলো সে, ''লেনি! খোদার ওয়াস্তে এতো বেশি গিলিস নে!'' লেনি পুলে নাক ডুবিয়ে পানি খেয়েই যাচ্ছিলো। তাই সে নিচু হয়ে লেনির কাঁধে ঝাঁকুনি দিতে দিতে বললো, ''লেনি, থাম! তুই আজ আবারও কাল রাতের মতো অসুস্থ হয়ে যাবি।''

লেনি তার টুপিসমেত মাথাটা পানির নিচে একবার ডুবিয়ে উঠে পড়লো আর তীরে বসে পড়লো। তার টুপিটা খুলে গিয়ে কাত হয়ে গিয়ে পিঠের পেছনে নীল কোটের উপর ঝুলে রইলো। ''আহ! কি আরাম!'' সে বলে উঠলো, '' জর্জ, তুইও একটু পানি খেয়ে নে, ভালো করে।'' বলেই বেশ একটা খুশির হাসি দিলো।

জর্জও তার বোঝাটা একটু আলগা করে নিয়ে আস্তে করে তীরের উপর রেখে দিলো আর বললো, '' আমার মনে হয়না এই পানিটা তেমন ভালো, দেখতে বেশি সুবিধের ঠেকছে না।''

লেনি তার বিশাল থাবা ডুবিয়ে দিলো পানিতে আর আংগুল ঘুরিয়ে পানি ছিটোলো, পানিতে বৃত্তাকার বড়ো বড়ো ঢেউ উঠে ওপারে ধাক্কা খেয়ে আবার ফিরে এলো। ঢেউগুলোকে যেতে দেখে লেনি খুশি হয়ে বলে উঠলো, ''দ্যাখ জর্জ! দ্যাখ আমি কি করেছি!''

লেনির কথার কোন জবাব না দিয়ে জর্জ হাঁটু মুড়ে পুলের পাশে বসে দ্রুত কয়েক চুমুক পানি খেয়ে নিয়ে বললো, ''নাহ! খেতে ঠিকঠাকই আছে, যদিও দেখে মনে হয় নদীটা এখানটায় বদ্ধ হয়ে আছে। লেনি, কখনো বদ্ধ জায়গার পানি খাবিনা, বুঝলি?'' এর পরেই একটু হতাশ হয়ে বললো, '' অবশ্য তুইতো নর্দমার পানিও খেয়ে ফেলবি পিপাসা পেলে।''। মুখে এক আঁজলা পানি ছিটিয়ে হাত দিয়ে মুখ, ঘাড়ের পেছনটা একটু ঘষে পরিষ্কার করে নিলো জর্জ। টুপিটা ঠিকঠাক করে নিয়ে নদী থেকে উঠে পড়লো। তীরে উঠে বসে হাঁটু জুড়ে বসে পড়লো। লেনি এতোক্ষণ ধরে জর্জের দিকে তাকিয়ে ছিলো, সেও জর্জের দেখাদেখি নিজের হাঁটু টেনে নিয়ে জড়িয়ে ধরলো আর ঘাড় ঘুরিয়ে জর্জের দিকে তাকিয়ে মিলিয়ে নিলো ঠিকঠাক করতে পেরেছে কিনা। জর্জের টুপিটা তার চোখের উপরে আরো একটু নামানো দেখে লেনিও টেনে সেইরকম করে নিলো।
--------------------------------------------------
প্রসংগ: ইঁদুর ও মানুষ (১)
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহাজন জিন্দা হ্যায়!!!

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭



মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের... ...বাকিটুকু পড়ুন

ধর্ম অটুট, মৌলভিরা নন: সমালোচনা মানেই অশ্রদ্ধা নয়

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে... ...বাকিটুকু পড়ুন

শৈশব- কৈশোর বেলার গল্প

লিখেছেন রাজীব নুর, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭



আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

×