somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শেখ হাসিনা এক ইতিহাসের নাম

১৯ শে মে, ২০১৮ রাত ৯:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একবার চিন্তা করুন, যাঁর বাবা-মা, ভাই, ভাইয়ের স্ত্রী, চাচা, ফুফা, ৭বছরের শিশু ভাই সহ পরিবারের প্রায় সবাইকে খুন করা হয়েছে। খুনীরা সবাই বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় দেশে বিদেশে শহরে বন্দরে। রাষ্ট্র আইন করেছে সেই হত্যাকান্ডের বিচার করা যাবে না, খুনীদের কিছু বলা যাবে না। আর সেই খুনীদের হাতে তখন তাদের নির্বাচনী প্রতীক হিসাবে তুলে দেয়া হয়েছে ভয়ংকর মারণাস্ত্র 'কুড়াল'। সেই খুনীরা সারা দেশে কুড়াল নিয়ে ঘুরে বেড়ায়। যাকে তাকে ভয় দেখায়, হত্যা করে। আর্মি পুলিশ সবাই সেই খুনীদের পক্ষে। এই পরিস্থিতিতে একজন নারী, যার বয়স মাত্র ৩৪, রিফিউজি হিসাবে ঘুরে বেড়াচ্ছেন, দেশে দেশে। যাকে দেশে ফিরতে দিতে চায় না শাসকগোষ্ঠি, ভয় দেখায় খুন হওয়ার। তবু সেই নারী স্বদেশের পথে পা বাড়ায়। স্বদেশ তার শ্মশানভূমি। তার চেয়েও আশ্চর্যের বিষয় ছিল শ্মশানের পোড়া হাড়গোড় থেকে লক্ষ লক্ষ মানুষ ছুটে আসে পুলিশের গোয়ান্দা তদারকী ভেদ করে, খুনীদের রক্ত চক্ষু উপেক্ষা করে। জড়ো হয় উন্মুক্ত আকাশের নীচে, আকাশ থেকে বৃষ্টি নামে। গর্জনে বর্জ্রপাতে বর্ষণে ঠায় দাঁড়িয়ে থাকে লক্ষ লক্ষ মানুষ। বৃষ্টির ধারা মাথার চুল বেয়ে চোখের জলের সাথে মিশে বয়ে যায় বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষা হয়ে পদ্মা-মেঘনা-বঙ্গোপসাগরে। সৃষ্টি হতে থাকে ইতিহাসের নতুন অধ্যায়। এর পরের কাহিনী সবাই জানে। আমি সেই সমবেত জনতার মাঝে ছিলাম না, কিন্তু আমি বুঝতে চেষ্টা করছি মানুষের শক্তি। সমবেত সেই জনতা কারো রক্ত চাইতে আসে নি,
তারা এসেছিল তাদের ভালোবাসার কথা জানাতে, সমবেত সেই জনতা তার ক্ষুধার অন্ন চাইতে আসে নি, সমবেত শ্রমিক মজুরী-শূন্য উপবাসের বদলেও সেদিন কিছু চায় নি। পৃথিবীর শ্রেষ্ঠতম ভালোবাসা হলো জনতার ভালোবাসা!
সেই ভালোবাসা ছাপ্পান্ন হাজার বর্গমাইলের। প্রতিটি শষ্যকণা ভালোবাসা;
সেই ভালোবাসা উঠে এসেছিল রেস কোর্সের ৭ই মার্চের জনসভা থেকে,
সেই ভালোবাসা উঠে এসেছিল মুক্তিযুদ্ধের অজানা কোন রণক্ষেত্র থেকে,
সেই ভালোবাসা উঠে এসেছিল ত্রিশলক্ষ শহীদের অতৃপ্ত অন্তর থেকে, সেই ভালোবাসা অগণিত নির্যাতিত মা-বোনের বিদীর্ণ হৃদয়ের ভালোবাসা! সমবেত জনতা তাদের ভালোবাসার কথা জানিয়ে ঘরে ফিরে গেছে ৩৬ বছর আগে। এখন সেই মেয়েটির বয়স ৭০। তারুণ্যের সঙ্কল্প, উত্তরাধিকারের সাহস আর দৃঢ়তা, অভিজ্ঞতা, প্রজ্ঞা আর নেতৃত্বের শক্তি দিয়ে সেই অশ্রুসজল ভালোবাসার কতটা সে ফিরিয়ে দিতে পেরেছে বা পারে নি তা বিচার করবে মহাকাল। কিন্ত এই বাঙলায় গণমানুষের এমন ভালবাসার উন্মাতাল প্রকাশ আর কখনোই দৃশ্যমান হবে না। শেখ হাসিনার সফলতা ব্যর্থতা নিয়ে লিখবে ইতিহাস, আমি নিজে আমজনতার একজন হিসাবে শুধু এতটুকু বলতে পারি, শেখ হাসিনার প্রতি গণমানুষের সেদিনের সেই ভালোবাসায় কোন সংশয়-সন্দেহ ছিল না, এখনো নেই! এটাও একটা ইতিহাস বটে, তবে তা কোথাও লেখা থাকবে না! এটা কোন আওয়ামী লীগারের কথা নয়, গণমানুষের কথা!
সর্বশেষ এডিট : ১৯ শে মে, ২০১৮ রাত ৯:০০
১৯টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেউ জানেনা

লিখেছেন অপ্‌সরা, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪২


কেউ জানেনা
আমার একটা জগৎ আছে,
খুব গহীনে, সংগোপনে,
বুকের ভেতর লুকিয়ে থাকা
একটা জগৎ....
নিজের জগৎ, নিজের মত
আমার একটা জগৎ লাগে।

রোজ বিকেলে কাজের পরে
একটু যখন অবসরে,
একটু সময় চায়ের কাপে
নিজের মত, নিজের... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদীরের জুলাই আন্দোলন: কারণটা কি একান্ত ব্যক্তিগত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০১


সালমান মুক্তাদীর বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েশন জগতের পথিকৃৎ। তার হাত ধরে এদেশে কনটেন্ট ক্রিয়েশনকে পেশা হিসেবে গ্রহণ করেছে কত তরুণ, তার কোনো হিসাব নেই। তার ভক্তের সংখ্যা অগণিত। তবে কাজের... ...বাকিটুকু পড়ুন

সামুতে পর্ণ এটাকের জনককে পাওয়া গিয়েছে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৮



ব্লগার চারাগাছ সামুতে মডারেটর নেই বলে সন্দেহ করছেন। নিজের ধারণা পাকাপোক্ত করতে সামুতে পর্ণ এটাকের প্ল্যান করছেন। ইহা কি ব্লগার?

সামুতে পর্ণ এটাকের কারণে পর্ণ সাইটের ধুয়া তুলে বিগত সরকার... ...বাকিটুকু পড়ুন

শুভ জন্মদিন আফীক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:১৩


তোর সাত বছর
কোন দিক দিয়ে গেলো
মনেই পড়ছে না;
জানিস কি অদ্ভুত সময়?
সময়ের উষ্ণভাজে
বেঁচে থাকাটাই ১ বিস্ময়!
শুভ জন্মদিনের
শুভেচ্ছাটা আরও খুশি
যেনো রঙিন ক্ষণ;
শত কষ্টের মাঝে মানুষ
হওয়াটা আনন্দাশ্রু;
মানুষের মত মানুষ হও
শুভ জন্মদিন- শুভ... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

×