somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শেখ হাসিনার কি একটু বদনাম করতে পারি?

১৮ ই আগস্ট, ২০১৮ সকাল ৭:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পৃথিবীর শুরু থেকে সাম্প্রতিক পর্যন্ত বহু রাষ্ট্রপ্রধানকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। জুলিয়াস সিজার, সালভাদর আলেন্দে, মহাত্মা গান্ধী, জন এফ কেনেডি, মোহাম্মদ মোসাদ্দেক, আলেকজান্ডার, শেখ মুজিবুর রহমান হত্যাকান্ড তাদের মধ্যে অন্যতম (বহুবার চেষ্টার পরও শুধু ফিদেল ক্যাস্ত্রোকে মারা সম্ভব পর হয় নি)। বেশিরভাগ হত্যাকান্ড সংঘঠিত হয়েছে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রে; এসব ঘটনার মদদদাতা এমনকি ক্ষেত্রবিশেষে সরাসরি হোতা সিআইএ, মুসাদ, আইএস আই। অনেক সময় নিজ দেশের সেনাবাহিনী লেলিয়ে দিয়েও এহেন কর্মকান্ড ঘটানো হয়েছে।
শেখ মুজিবের হত্যাকান্ডটা ছিল সম্পূর্ণ ব্যতিক্রম। তাঁকে সপরিবারে হত্যা করা হয়; এটা পৃথিবীর ইতিহাসে বোধহয় বিরল (এমনকি সংবিধান, ইতিহাসও পাল্টে দেওয়া হয়, রেডিও-টিভিতে একুশ বছর শেখ মুজিবের নামও নেওয়া হয় নি, ছবি দেখানো তো দূরের কথা)। শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে থাকায় ভাগ্যক্রমে বেঁচে যান। তথ্যপ্রমাণ সমেত বারবার সতর্ক করা সত্ত্বেও কেন শেখ মুজিব হুঁশিয়ার হন নি; এটাও বিস্ময়ের। তিনি বলেছিলেন, ওরা আমার সন্তানতুল্য, ওরা আমাকে হত্যা করতে পারবে না। এত আত্মবিশ্বাস কোথা থেকে এসেছিল? তিনি কি পৃথিবীর ইতিহাসে পড়েন নি ক্ষমতার জন্য পিতা পুত্রকে, এমনকি পুত্র পিতাকে হত্যা করতে পিছ না হয় নি।
ফিদেল পাকিস্তান আমলের আমলাদের সরিয়ে দিতে বলেছিলেন, মুজিব শোনেন নি। বলেছিলেন, ওরা অভিজ্ঞ। ওদের প্রয়োজন আছে। অথচ ঐ নিমকহারামেরা তাঁকে এক পয়সার মূল্যায়নও করে নি। ওদের জায়গায় যদি মুক্তিযোদ্ধারা থাকতেন, মুজিব ও জাতীয় নেতাদের এভাবে মরতে হতো? রাষ্ট চালাতে গেলে শুধু উদারতা, দেশপ্রেম আর আবেগ থাকলে চলে না, বিচক্ষণতা দরকার; জনসম্পৃক্ততাও দরকার। তিনি কেন জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন? তিনি কি জানতেন না তখনও জনগণ তার জন্য প্রাণত্যাগ করতে প্রস্তুত ছিল? তিনি যা করছেন, জনগণকে জানালে তারাও তাতে সম্পৃক্ত হতো? তিনি কেন পাকিস্তানফেরত সেনাদের অবসরে পাঠান নি? কেন দলকে ভাঙনের হাত থেকে রক্ষা করতে পারেন নি? যাহোক, যা হওয়ার হয়ে গেছে। অতীত ঘেঁটে লাভ নেই। এটা বলা আবশ্যক যে শেখ হাসিনার আরও সতর্ক থাকা দরকার। পিতার ভুল থেকে তিনি যেন শিক্ষা নেন।
বাংলাদেশ প্রতিদিনে পড়লাম বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদে কাদের সিদ্দিকীর নেতৃত্বে যে প্রতিরোধবাহিনী গড়ে উঠেছিল (বেশিরভাগ আদিবাসী মুক্তিযোদ্ধা), সেই যোদ্ধাদের অনেকেই নাকি আসাম ও মেঘালয়ের বিভিন্ন জঙ্গলে মানবেতর জীবনযাপন করছেন? এটা কি সত্যি? এদেশে জুতো সেলাই থেকে চন্ডিপাঠ পর্যন্ত সব শেখ হাসিনাকেই করতে হয়, বাকীসব অথর্বের দল। শেখ হাসিনা কেন তাঁদের ফিরিয়ে এনে যথাযথ সম্মাননা দিচ্ছেন না, বিষয়টা বোধগম্য নয়। অন্য কোন সরকার এসে এদের ফেরাবে? অন্যরা কি পিতৃহত্যা, যোদ্ধাপরাধীদের বিচার করত? মুক্তিযোদ্ধাদের জন্য তিনি যথেষ্ট করছেন; এবারও নিশ্চয়ই সময়োচিত পদক্ষেপ নেবেন।
সর্বশেষ এডিট : ২৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:১৪
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৫৫

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার... ...বাকিটুকু পড়ুন

ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশব

লিখেছেন চারাগাছ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৮



ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশব

​ক্যালেন্ডারে নামটা দেখেছেন হয়তো— ফাতেহা-ই-ইয়াজদাহম।
​ছোটবেলায় স্কুলে পড়েছেন যারা, তাদের অনেকের কাছেই নামটা পরিচিত। কারণ, এই নামটার সঙ্গে জড়িয়ে আছে... ...বাকিটুকু পড়ুন

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

শিরোনামহীন কবিতা-০৭

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৪

তোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

কোনো এক ঈদের পড়ন্ত বিকেলে—
অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার... ...বাকিটুকু পড়ুন

×