somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

অনিকেত বৈরাগী তূর্য্য
বাড়ির কাছে আরশিনগর সেথা পড়শি বসত করে, একঘর পড়শি বসত করে আমি একদিনও না দেখিলাম তারে।

বিদ্যানন্দ নিয়ে কার কী অভিমত?

১৩ ই এপ্রিল, ২০২৩ সকাল ৮:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বিদ্যানন্দ ফাউন্ডেশন নামে একটি সামাজিক সংগঠন এবার রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছে। দীর্ঘদিন ধরেই জনকল্যাণে কাজ করে আসছে সংগঠনটি। বিশেষ করে অনাহারী লোকেদের মুখে ক্রমাগত হাসি ফুটিয়ে যাচ্ছে। প্রতিদিনই বহু মানুষের অন্নসংস্থান করে যাচ্ছে। অসহায় মানুষদের পাশে দাঁড়াচ্ছে।

এসবের বাইরেও, যে কোনো প্রাকৃতিক দুর্যোগে সংগঠনটি সর্বাগ্রে এগিয়ে আসছে।

স্মরণকালের সবচেয়ে বড় অগ্নিকাণ্ডের ঘটনায় রাজধানীর বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছে। সংগঠনটির আহ্বানে সাড়া দিয়ে মিডিয়া অঙ্গনসহ সর্বস্তরের মানুষ উচ্চ দরে পোড়া কাপড় কিনে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াচ্ছে।

ইদানীং যাকাতের অর্থ সংগ্রহ করার উদ্যোগ নিয়েছে তারা। কিন্তু বেঁকে বসেছে একশ্রেণির মানুষ। বলা হচ্ছে, ইসলামের সুষ্পষ্ট বিধানের একটি যাকাত। কোনো ভিন্ন ধর্মীয় লোকের মাধ্যমে এটা আদায় হবে না।

এই শ্রেণিটা যাকাত তো বটেই, যে কোনো প্রকার অনুদান বিদ্যানন্দে দিতে নিষেধ করছে। বলছে, সংগঠনটি ধর্মীয় লক্ষ্য বাস্তবায়ে গোপনে কাজ করে যাচ্ছে।

সংগঠনটি সম্পর্কে কুৎসা রটিয়ে যাচ্ছে অনেকেই।

ইসলাম আসলে এ ব্যাপারে কী বলে? যদ্দুর জানি, সংগঠনটির প্রতিষ্ঠাতা কিশোর কুমার দাস হিন্দু হলেও প্রতিষ্ঠানটির অনুদান যারা দেয়, বেশিরভাগই মুসলমান। স্বেচ্ছাসেবকরাও মুসলমান। উপকারভোগীরাও মুসলমান। তাহলে সমস্যা কি কেবল প্রতিষ্ঠাতা হিন্দু বলেই।

যাকাতের কথা আপাতত উহ্য রাখলাম, অন্যান্য সময়ের সহায়তার ব্যাপারে যারা নিরুৎসাহিত করেন, তারা আসলে কী বলতে চান? সংগঠনটি বন্ধ হয়ে যাক? তাহলে প্রতিদিন এত এত মানুষ যে উপকার পাচ্ছে, তাদের কী হবে? অন্য কোনো সংগঠন তো এভাবে এগিয়ে আসতে পারছে না।

সত্যি বলতে, সমাজে সমালোচকদের অভাব নেই। তারা নিজেরা কখনো কাউকে সহযোগিতা করে না অথচ অন্য কেউ করলে তার সমালোচনা করে। তাতে যে কারও লাভ হয় না; এটা বোঝার মতো মানসিক অবস্থা এদের নেই।

বিদ্যানন্দের সব কাজ যে পছন্দের, তা কিন্তু না। অলস খাবার বিতরণের চেয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিলে ভালো হতো। জাপানি প্রবাদের মতো, মাছ ধরে না দিয়ে বরং শেখানো উচিত কীভাবে মাছ ধরতে হয়। যদিও তারা কর্মসংস্থানের ব্যবস্থাও করছে অনেক। আরও বৃহৎ পরিসরে অগ্রসর হওয়া উচিত।
সর্বশেষ এডিট : ১৩ ই এপ্রিল, ২০২৩ সকাল ৮:৪১
১৪টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বুনো মহিষের পাল!

লিখেছেন রাজীব নুর, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:২৯



ঘনিয়ে এসেছে প্রস্থানকাল; অনেককিছুর মতো আমিও
হারিয়ে যাবো কালের গর্ভে বা কৃষ্ণচুড়ার লালে লালে।
মূলত হারিয়ে যাওয়ার জন্যই আবির্ভূত হয়ে,
মাঝখানে সবার সাথে খেলে গেলাম বনভোজন বনভোজন।

অনেকদিন ধরেই মগজে... ...বাকিটুকু পড়ুন

দেশ ভ্রমনঃ মেহেন্দীগঞ্জ উলানিয়া_জমিদার বাড়ি

লিখেছেন মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭

আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন

I Have a plan / মুচলেকা দিয়ে যাওয়া এবং মুচলেকা দিয়ে ফেরত আসা সরকারের রাষ্ট্র ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা আগস্ট, ২০২৬ ভোর ৫:৪৬





ওয়াশিংটন – যদিও তিনি এমন একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন যার বৈধতা নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে, এবং শক্তিশালী মহলের প্ররোচনায় যাদের হস্তক্ষেপ কখনোই সন্দেহের বাইরে ছিল না, তারেক... ...বাকিটুকু পড়ুন

মাইক্রোপ্লাস্টিক: অদৃশ্য প্লাস্টিক কীভাবে আমাদের খাবার ও শরীরে ঢুকছে?

লিখেছেন কাবিল, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৪


মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

×