somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাক-স্বাধীনতার একাল-সেকাল

০২ রা অক্টোবর, ২০২৪ সকাল ১১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


২০০৮ এর ডিসেম্বরে প্রতিযোগিতামূলক নির্বাচনে বিজয়ী হলেও ২০১৪-২০১৮ সালে আওয়ামী লীগ খালি মাঠে গোল দিয়েছে। এ পর্যায়ে শেখ হাসিনার আত্মবিশ্বাস এমন বাড়া বাড়ল যে, তিনি আমেরিকাকেও গোনায় ধরলেন না। ২০২৪ এ তো ডামি নির্বাচন করে মহাকাশে উঠে গেলেন। দিন যে সবসময় একরকম যায় না; এটা উনিও বুঝলেন না, উনার নেতাকর্মীরাও বুঝল না। সর্বশেষ পচা শামুকে পা কাটলেন।

আওয়ামী লীগের পতনের পর বিএনপি-জামায়াতিদের খুশিতে বাকবাকুম অবস্থা। আওয়ামী লীগের বিলুপ্তি চাচ্ছে। আচ্ছা, তাদের অপকর্ম কি একাত্তরের জামায়াতের চেয়েও বেশি? জুলাই থেকে আগস্টের ৫ তারিখ পর্যন্ত ধরি ২০০০ মানুষ মারা গেছে। আগস্টের ৫ তারিখ থেকে এখন পর্যন্ত কতজন মরল? এসবের বিচার কে করবে?

ব্লগেও দেখছি এক পাক্ষিক বাক-স্বাধীনতা। এক-দুইজন আওয়ামী লীগের হয়ে পোস্ট দিত; এরা এখন পলাতক। এতদিন যারা বাক-স্বাধীনতার কথা বলে চিল্লাত তারা এখন অন্যদের কথাই বলতে দেয় না। এক অচল মাল দেখলাম শেখ হাসিনাকে ডাইনি সম্বোধন করে পোস্ট দিল। পতিতা, স্বৈরাচারী আরও কত বিশেষণ তথাকতিথ শিক্ষিতদের। শেখ হাসিনার সাথে মৃণাল কান্তি নামে একজনকে জড়িয়ে অশ্লীল কথাও বলা হলো (শেখ হাসিনার জন্ম ১৯৪৭ আর মৃণালের ১৯৫৯। ১৯৭১ সালে জয়ের জন্মের সময় মৃণালের বয়স ১২। একটু গুগল করলেই জানা যাবে)। বঙ্গবন্ধুকে দেবদাস চক্রবর্তী বলে গুজবও রটানো হলো। অথচ ব্লগে এখনও দেখলাম না ফালুর সঙ্গে জড়িয়ে খালেদার নাম নেওয়া হয়েছে। খালেদা জিয়ার জন্ম নিয়েও কোনো আলোচনা-সমালোচনা দেখিনি শুধু ৫টা জন্মতারিখ ছাড়া।

শেখ হাসিনার সময় তার প্রশংসা করলে উন্নয়ন উন্নয়ন বলে ভেঙ্গানো হতো। এখন যখন দেশ স্থিরতার দিকে যায়নি, এ নিয়ে কথা বললে আফসোসলীগ বলে উপহাস করা হচ্ছে। এই দুই শ্রেণির পার্থক্য কোথায়? আগে আওয়ামী লীগ লাভবান ছিল, এখন বিএনপি-জামায়াত। সাধারণের কী লাভ হলো?
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০২৪ দুপুর ১২:১০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোনটা ইসলামী শিক্ষা? আল্লাহ কি বলেন?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৬ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১১:২২



সূরাঃ ১৬ নাহল, ১২৫ নং আয়াতের অনুবাদ-
১২৫।ডাক তোমার রবের পথে, হিকমাত (কৌশল) ও উত্তম ওয়াজের মাধ্যমে। আর তাদের সাথে তর্ক কর উত্তম পন্থায়। নিশ্চয়ই তোমার রব খুব জানেন... ...বাকিটুকু পড়ুন

একজন নারী শিক্ষিকা কীভাবে কন্যা শিশুর সবচেয়ে অসহায় মুহূর্তের ভিডিও ধারণ করতে পারেন?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১১:২৩


বাংলাদেশে মাঝে মাঝে এমন সব মানুষ রূপী শয়তানের সন্ধান মেলে যাদের দেখে আসল শয়তানেরও নিজের উপর হতাশ হওয়ার কথা। এমন সব প্রজাতির মানুষ বাংলাদেশে বসবাস করেন যাদের মস্তিষ্ক খুলে দেখার... ...বাকিটুকু পড়ুন

বস্তিবাসী সেই অগ্নিকন্যাকে নিয়ে লেখা একটি কাব্যগাথা

লিখেছেন ডঃ এম এ আলী, ০৭ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ৮:৫৫


ঢাকার আকাশ তখন ধুলোমাখা সন্ধ্যার রঙে ছিল ডেকে
বস্তির সরু গলিতে শিশুদের কান্না
নর্দমার স্রোতের মতো দীর্ঘশ্বাস ফেলে
সেই অন্ধকার জন্মঘরে প্রথম আলো দেখেছিল
এক বস্তিবাসী কন্যা শিরিন
এখনো এক অচেনা নাম
যার ভেতর... ...বাকিটুকু পড়ুন

বাবুল আলীই আমাদের বাংলাদেশের প্রতীক

লিখেছেন অপু তানভীর, ০৭ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:৩৭



আপনাদের কি এই ছবিটার কথা মনে আছে? এই বছরের শুরুতে চলতি বছরের জানুয়ারীতে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বেআইনিভাবে বাংলাদেশের জমিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছিল।... ...বাকিটুকু পড়ুন

=মানুষ মানুষকে কীভাবে এত অপদস্ত করে এই ব্লগে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ২:৪৪

আমি তো কারও সাতেও নাই পাঁচেও নাই। এত সময়ও নাই মানুষকে ঘাঁটার। ব্লগের ব্লগারদের সম্পর্কেও তেমন কিছু জানি না। তবে পোস্ট পড়ে কিছুটা আন্দাজ করা যায় -কে কী রকম। আমি... ...বাকিটুকু পড়ুন

×