somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

অনিকেত বৈরাগী তূর্য্য
বাড়ির কাছে আরশিনগর সেথা পড়শি বসত করে, একঘর পড়শি বসত করে আমি একদিনও না দেখিলাম তারে।

প্রতিদিন কত খবর আসে যে কাগজের পাতা ভরে...

২২ শে মে, ২০২৫ রাত ৯:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


পঞ্চগড় সদর উপজেলার পানিমাছপুকুরি এলাকায় তাওহীদ মডেল মাদরাসার এক শিক্ষার্থী (সুমনা)’র রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, এটি স্বাভাবিক মৃত্যু নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড।

নিহতের বড় বোন আমেনা খাতুন জানান, কিছুদিন আগে সুমনা কান্নাকাটি করে বলেছিল, ওখানে আর যেতে চায় না। ওরা পড়াশোনা করায় না, শুধু কাজ করায়। ওরা আমাকে বাঁচতে দেবে না।

পরিবারের দাবি, মাদরাসার মুহতামিমের পুত্রবধূ সুমনাকে অতিরিক্ত কাজ করাতেন ও গালিগালাজ করতেন। তার বড় বোনের ধারণা, সুমনাকে ইলেকট্রিক শক দিয়ে হত্যা করা হয়ে থাকতে পারে।

নিহতের আরেক বোন জান্নাতুল ফেরদৌস বলেন, মাত্র দুইবার বমি করলেই কেউ মারা যায় না। মরদেহ দেখে মনে হচ্ছিল, সে কয়েক ঘণ্টা আগেই মারা গেছে। এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয়।

নিহতের মা অভিযোগ করেন, মাদরাসা কর্তৃপক্ষ ময়নাতদন্ত না করানোর জন্য তাদের প্রভাবিত করে। তারা বলেছে, মেয়েটা হাফেজা, তার দেহ কাটা হলে অসম্মান হবে। এজন্য আমরা দাফন করি, কিন্তু এখন জানতে চাই, মেয়েটা কীভাবে মারা গেল?

এই যে মেয়েটির মৃত্যু হলো; এটি কি এড়ানো যেত না? মেয়েটা যখন বলল, ওরা পড়াশোনা করায় না, শুধু কাজ করায়। ওরা আমাকে বাঁচতে দেবে না, তখন একটু খোঁজ-খবর নেওয়া গেল না?

দুই
রংপুরে একটি মামলার শুনানিতে অংশ নিতে স্ত্রী আরেফাকে নিয়ে ভ্যান চালিয়ে আদালতে আসেন আনারুল ইসলাম। আজ বেলা সাড়ে ১১টার দিকে জেলা দায়রা জজ আদালত চত্বরের সামনে থেকে ভ্যানটি চুরি হয়ে গেছে। হতাশায় পরে আর শুনানিতে অংশ নিতে পারেননি। চার সদস্যের সংসারে আয়-রোজগারের একমাত্র ভরসা ছিল ভ্যানটি।

হাউমাউ করে কাঁদতে কাঁদতে আনারুল বলেন, সাত বছর আগোত অনেক কষ্ট করি ১১ শতক জমি কিনছি। তাক গ্রামের এক মানুষ দখল করছে। চেয়ারম্যান মেম্বারোক বিচার দিয়া অনেক চেষ্টা করিও জমি উদ্ধার করিবার পাই নাই। হামাক মারধর করি হাসপাতালত পাঠাইছিল। ওই জন্যে গরু বেঁচে আদালতোত মামলা করছি। আইজ সেই মামলার শুনানি আছলো। ভ্যানটা নিচোত থুইয়া তিনতলাত উঠনো আর নামানো। ইয়ারে ফাকোত দেখি হামার ভ্যানখান নাই। ৮০ হাজার টাকা দিয়া এনজিও থাকি ঋণ নিয়া ভ্যান কিনছি। আইজ আদালতোত থাকি মোর সেই ভ্যানটা চুরি হইল, এ্যালা খামো কী, কেমন করি কিস্তি দিমো?

আনারুলের স্ত্রী আরেফা বেগম বলেন, ভ্যানটা নিচোত থুইয়া তিনতলায় গেছি। অল্প একনা পর (১৫-২০ মিনিট) আসি দেখি ভ্যান নাই। ওই ভ্যানখানে হামার সম্বল। যেকোনো প্রকারে হামাক ভ্যানখান বের করি দেন বাহে। হামরা গরিব মানুষ, ভ্যান না পাইলে কী করি খামো?

অসহায়ত্বের ছাপ স্পষ্ট হয়ে উঠা আনারুল ইসলাম ভাঙা কণ্ঠে জানান, সহায়-সম্বল বলতে বসতভিটা ও ১৩ শতক আবাদি জমি তার। বড় মেয়েকে বিয়ে দেওয়ার সময় ১৩ শতক জমি বন্ধক দেন তিনি। ২০ বছর ধরে রিকশা চালিয়ে সংসার চালান। অনেক কষ্টে ২০১৯ সালে একই এলাকার আফাজ, দুলাল ও আফজালের কাছে বাড়ির পাশে ১১ শতক জমি কিনেন। কিন্তু সেই জমি দখল করে নেন মিলন নামের এক ব্যক্তি। স্থানীয়ভাবে অনেক চেষ্টা করেও জমি উদ্ধার করতে না পারায় আদালতে মামলা করেন। সেই মামলার শুনানিতে হাজির হতে আজ সকাল ৯টায় স্ত্রীকে ভ্যানে বসিয়ে নিজে ভ্যান চালিয়ে আদালতে আসেন তিনি। নিচে রিকশাটি রেখে তৃতীয় তলায় ওঠেন। ওপর থেকে কিছুক্ষণ পর এসে দেখেন নিচে রাখা ভ্যানটি নেই। এখন সংসার, মামলার খরচ আর মানুষের ঋণ পরিশোধ করতে অন্যের সহযোগিতা নেওয়া ছাড়া তার সামনে কোনো বিকল্প উপায় নেই।

এই যে ভ্যানটি চুরি হলো; এটি কি অস্বাভাবিক ঘটনা? হর-হামেশাই তো ঘটে এমন ঘটনা। লোকটি মামলা চালাতে পারছে, ভাড়া দিয়ে আদালতে আসতে পারল না? দেশ চোর-চোট্টায় ভরা। একটি টিস্যুর প্যাকেট চোখের আড়ালে রাখলেও মুহূর্তে চুরি হয়ে যায়, আর সে ভ্যান তালাবদ্ধ না করে ১৫-২০ মিনিটের জন্য অন্য জায়গায় গেছে।

তিন
দুই ব্যক্তি নিজেদের একজনকে সেনাপ্রধানের ‘ম্যাডামের গৃহশিক্ষক’ ও অপরজনকে ‘এমইএস ঠিকাদার’ পরিচয় দিয়ে রাজশাহীতে আসেন। সেখানে তারা স্থানীয় গরু ব্যবসায়ীদের জানান, বাংলাদেশ সেনাবাহিনী প্রধান এবং বিজিবি মহাপরিচালকের সঙ্গে তাদের সুসম্পর্ক রয়েছে এবং ঈদ উপলক্ষ্যে ভারত থেকে গরু আমদানির জন্য সীমান্ত খুলে দেওয়া হবে।

তারা দাবি করেন, শুধুমাত্র ‘নির্বাচিত’ ব্যবসায়ীরাই এই সুযোগ পাবেন এবং প্রতি জোড়া গরুর জন্য অগ্রিম ৩৫ হাজার টাকা, আর ১০ হাজার গরু আনার বিনিময়ে ২০ লাখ টাকা দাবি করেন।

যাহোক, তারা লোকজনকে বোকা বানাতে সফল হননি। অভিযান চালিয়ে তাদের আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে প্রতারিত হওয়ার অসংখ্য ঘটনা ঘটেছে আগে। মানুষ এমন মদন যে, যে যা বলল সরল বিশ্বাসে মেনে নেয়। পরে খায় ধরা।
সর্বশেষ এডিট : ২২ শে মে, ২০২৫ রাত ১০:০৩
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কিছুই ভাল্লাগে না আজ তবু সময় বয়ে যায়

লিখেছেন ডঃ এম এ আলী, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ৭:০৮


কিছুই ভাল্লাগে না আজ
মানুষের মুখে মানুষেরই রক্তের গন্ধ লেগে আছে
শিশুর কান্না আকাশ ছুঁয়েও
কোনো ক্ষমতার প্রাসাদের জানালা কাঁপে না।

বাংলাদেশ জেগে থাকে
গ্যাসের অপ্রতুলতা, দ্রব্যমূল্যের দীর্ঘশ্বাস,
বেকার যুবকের অনিদ্রা,
আর প্রতিদিনের অগণিত অসমাপ্ত প্রতিশ্রুতির পাশে।
সংবাদপত্র... ...বাকিটুকু পড়ুন

"জাগো বাহে কোনঠে সবাই"....

লিখেছেন জুল ভার্ন, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১০:৩৬



ফেসবুক মেমোরিঃ
৩২ জুলাই এই পোস্ট লিখেছিলাম.....

"জাগো বাহে কোনঠে সবাই"....

ভালো থাকার চেষ্টা সবসময় করি, বেঁচে থাকার উপাদান খুঁজে নিতে চেষ্টা করি- পুঞ্জিভূত ক্ষোভ আর কিছু করতে না পারার আফসোস... ...বাকিটুকু পড়ুন

সিনেমা সীমানা পেরিয়ে - বালির দাগে রাজনীতি

লিখেছেন রাজসোহান, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:০২



১৯৭০ সালের ১২ নভেম্বর রাতে পৃথিবীর ইতিহাসে রেকর্ড হওয়া সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড় আঘাত হানে। ভোলা সাইক্লোন। দশ মিটার উঁচু জলোচ্ছ্বাস উঠে আসে ব-দ্বীপের নিচু চরে। মৃতের সংখ্যা তিন থেকে পাঁচ... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরি - ১৯৫

লিখেছেন রাজীব নুর, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:১২



আজ সকালে হোটেলে নাস্তা করেছি।
ইচ্ছা ছিলো ঘুম থেকে উঠবো ১২ টায়। কিন্তু এক ছাগলে অকারণে ফোন করে ঘুমটা নষ্ট করে দিয়েছে। রাতে যে মোবাইলের সাউন্ড বন্ধ করে... ...বাকিটুকু পড়ুন

দেশ ভ্রমনঃ মেহেন্দীগঞ্জ উলানিয়া_জমিদার বাড়ি

লিখেছেন মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭

আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন

×