somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জোর করে যুবককে নামাজে নেওয়ার চেষ্টা কিশোরের, অতঃপর...

২১ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বরিশালের হিজলা উপজেলার চরবিশোর গ্রামে আরিফ রাঢ়ী (১৩) নামে এক স্কুলছাত্রকে লাথি মেরে হত্যার পর মরদেহ খালে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে।

জানা গেছে, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এশার নামাজের আগে মোশারফ (২৬) নামে প্রতিবেশী এক যুবকের বাড়িতে যায় আরিফ রাঢ়ী। এসময় মোশারফ খাটে শুয়ে থাকলে আরিফ তাকে নামাজে যাওয়ার জন্য উঠতে বলে। মোশারফ রাজি না হওয়ায় আরিফ তাকে একটি চড় দেয়। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে মোশারফ আরিফের বুকে লাথি মারে। এতে ঘটনাস্থলেই আরিফের মৃত্যু হয়। পরে মরদেহ বাড়ির পাশের খালে ফেলে দেওয়া হয়।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে আরিফের মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা অভিযুক্ত মোশারফকে জিজ্ঞাসাবাদ করলে সে হত্যার কথা স্বীকার করে। তার স্বীকারোক্তির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। পরে তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

নিহত কিশোর আরিফ রাঢ়ী হিজলা উপজেলার গৌরব্দী ইউনিয়নের চরবিশোর গ্রামের বাসিন্দা আনিছ রাঢ়ীর ছেলে। আর অভিযুক্ত মোশারফ বয়াতি একই গ্রামের শাহজালাল বয়াতির ছেলে।

এই নিহত ছেলেটার (আরিফ রাঢ়ী) বয়স সবে তেরো। তার ইমানি জোশ হঠাৎ এত বাড়ল যে, একজন নামাজ পড়বে না, সে বয়সে দ্বিগুণ হলেও তাকে চড় মেরে নামাজে নিয়ে যাবে। হিতে বিপরীত হয়ে গেল না? তোর এত ইচ্ছা ওরে নামাজে নিয়ে যাওয়ার, তাহলে একবার বল, বারবার বলে বিরক্ত করে নিজের জানটাই গেল এখন।

ছেলেটার বয়স কম, সহানুভূতি জাগছে, কিন্তু এর মতো পাকনা মানুষ কিন্তু আশপাশে অনেক আছে। সারাদিন বলে মিথ্যা কথা, মানুষের সঙ্গে বাটপারি করে, করে মানুষের ক্ষতি, অথচ মাঝেমধ্যে ইমানি জোশ জেগে উঠে। বড় বড় বাণী ছাড়ে। নামাজ পড়েছো? রোজা রেখেছো? এই জোশ এমন, যে কোনোদিন পশ্চিম দিকে ফিরেও তাকায়নি, সেও ধর্মানুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগ তুলে মব ভায়োলেন্সে জড়িয়ে পড়ে। 

ধর্ম ব্যক্তিগত বিষয়। কেউ প‍ালন না করলে দায়ভার তার নিজেরই। কাউকে কিছু বল‍া যায়, কিন্তু জোরজবরদস্তি করা যায় না। অথচ কিছু কিছু মানুষের আসল কাজে খবর নেই, অন্যের ওপর খবরদারি করে বেড়ায়।
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:১৭
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

একটা অপরাধ দশটা অপরাধের সুযোগ করে দিতে পারে ।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৩


রাড্ডা হাসপাতালে লুটপাট
ঢাকার মিরপুর এক নম্বরে রাড্ডা ক্লিনিকের ওপর দিয়ে যেন টর্নেডো বয়ে গেছে! গত ২৫ সেপ্টেম্বর রাতের অন্ধকারে ১৫০-২০০ জন দুর্বৃত্ত রাড্ডা ক্লিনিকের ভেতরে প্রবেশ করে রীতিমতো... ...বাকিটুকু পড়ুন

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

সক্রেটিস ঈশ্বরের বাণী প্রচার করতেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

×