দ্য বেঙ্গলি টাইমস ডটকম
বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী প্রযুক্তি উদ্যোক্তাদের নিয়ে আসতে কানাডা বিশেষ এক অভিবাসন কর্মসূচি শুরু করতে যাচ্ছে। ফেডারেল সরকারের ঘোষিত এই কর্মসূচি সফল হলে দেশের প্রযুক্তি কেন্দ্র হিসেবে বিবেচিত সিলিকন ভ্যালিতে বিপ্লব আনবে বলে মনে করা হচ্ছে। প্রযুক্তিবিদ্যায় সক্ষমতা বৃদ্ধি করতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার পরিকল্পনাসমৃদ্ধ এই কর্মসূচির ফলে ভবিষ্যতে বিজ্ঞান ও প্রযুক্তির বিশ্বে কানাডাকে প্রথম সারিতে নিয়ে যাবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। পয়লা এপ্রিল থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া এই কর্মসূচির লক্ষ্য হচ্ছে, আগামী দিনে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে বিল গেটস ও স্টিভ জবসদের মতো সম্ভাবনাময় মেধাবী প্রযুক্তি উদ্যোক্তাদের পুঁজি সরবরাহ করে কানাডার উন্নয়নে কাজে লাগানো।
অভিবাসন ও বহুসংস্কৃতি মন্ত্রী জেসন কেনি ফেডারেল সরকারের পরিকল্পনা তুলে ধরে বলেছেন, পরীক্ষিত ও যোগ্যতাসম্পন্ন ভিনদেশী তরুণ উদ্যোক্তারা কানাডায় তাদের প্রতিষ্ঠান গড়ে তুলবে। তারা নতুন প্রযুক্তি উদ্ভাবন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং সম্পদ ও রপ্তানি ক্ষেত্রে অবদান রাখবে। পৃথিবীব্যাপী হাইটেক শিল্পে এ ধরনের কর্মসূচির চর্চা অনেক দিন ধরেই হয়ে আসছে। তবে মেধাবী প্রযুক্তিবিদদের কানাডায় স্থায়ী নিশ্চয়তা দিয়ে এ ধরনের চর্চাকে আরও নিখুঁত করতে চাইছে।
জেসন কেনি সিটিভির পাওয়ার প্লে অনুষ্ঠানে জানান, নতুন কর্মসূচির আওতায় কানাডার পুঁজিপতিরা, যারা ঝুঁকি কাঁধে নিয়ে নতুন ব্যবসায় অর্থের জোগান দেন, তাঁরা বিশ্বের বিভিন্ন দেশের উজ্জ্বল, সম্ভাবনাময় ও মেধাবী তরুণদের কানাডায় তাদের ব্যবসা শুরু করার আমন্ত্রণ জানিয়ে নিয়ে আসতে পারবেন। এই কর্মসূচিতে ভিসা পেতে আবেদনকারীকে অবশ্যই কানাডার কোনো মূলধনী সংস্থার আর্থিক সহায়তার নিশ্চয়তাপত্র উপস্থাপন করতে হবে।
জেসন কেনি বলেন, বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালিতে এশিয়ার কয়েক হাজার মেধাবী তরুণ প্রযুক্তিবিদ নানা ধরনের ব্যবসা পরিচালনা করছে। নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করছে। এদের মধ্যেই লুকিয়ে আছে ভবিষ্যতের বিল গেটস ও স্টিভ জবসরা। কিন্তু এসব তরুণ উদ্যোক্তা যুক্তরাষ্ট্রের জটিল অভিবাসন নীতির কারণে সহজে স্থায়ী নাগরিকত্ব পাচ্ছে না। যুক্তরাষ্ট্রের প্রযুক্তি উদ্যোক্তা কর্মসূচির আওতায় দু-এক বছরের ভিসা নিয়ে ওই এশিয়ান তরুণরা যুক্তরাষ্ট্রে অবস্থান করছে। ভিসার মেয়াদ শেষে তারা এক ধরনের অনিশ্চয়তায় ভোগে। কেনি আরও বলেন, কানাডা এ ধরনের তরুণদের গোল্ড স্টান্ডার্ড মর্যাদা দিয়ে অত্যন্ত দ্রুত গতিতে স্থায়ীভাবে থাকার বন্দোবস্ত করে দেবে। কানাডার হয়ে কাজ করার জন্য তাদের সব ধরনের সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
কেন্দ্রীয় সরকার বলছে, মেধাবী প্রযুক্তিবিদদের তড়িৎ গতিতে স্থায়ীভাবে কানাডায় থাকার ব্যবস্থা করে দেওয়া এ ধরনের অভিবাসন কর্মসূচি বিশ্বের আর কোনো দেশে নেই। ব্যবসা দাঁড় করানোর জন্য সরকার প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে। সরকার শুধু আশা করে, মেধা ও যোগ্যতা দিয়ে এসব তরুণ প্রযুক্তিবিদ কানাডায় কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও দীর্ঘমেয়াদি সমৃদ্ধিতে অবদান রাখবে।
তথ্যসূত্র-
Click This Link
প্রযুক্তিবিদ তরুণদের জন্যে কানাডায় সুবর্ণ সুযোগ!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?
চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!
### ভূমিকা
প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন
বর্ষায় সালথা গ্রামে

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন
সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!
হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন
বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন
সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।