দ্য বেঙ্গলি টাইমস ডটকম ডেস্ক
লাদেনকে বিভ্রান্ত মনে হয়েছিল। আমি যেমনটা ভেবেছিলাম বাস্তবে তিনি তার চেয়েও লম্বা। সে রাতে আমি লাদেনকে তিনবার গুলি করেছিলাম। বাড়ির তিন তলায় লাদেনকে দেখতে পাই। ওই সময় লাদেন দাঁড়িয়েছিলেন এবং তার হাত ছিল সবচেয়ে ছোট স্ত্রীর কাঁধে। লাদেন স্ত্রীকে সামনে এগিয়ে দেন। তাদের কাছেই ছিল একটি একে ৪৭ রাইফেল।আমি বুঝতে পারছিলাম না তার স্ত্রীর শরীরে কোনো বিস্ফোরক বাঁধা রয়েছে কিনা কিংবা তারা উভয়ে আত্মঘাতী হন কিনা। এছাড়া লাদেনের আওতার মধ্যেই রয়েছে অস্ত্র। তাই তাকে আমার হুমকি মনে হয়েছিল। আমি তখনই তার মাথায় গুলি করি যেন তিনি নিজেকে উড়িয়ে দেয়ার কিংবা অস্ত্র হাতে পাওয়ার সুযোগ না পান। এর পরপরই আমি তার কপালে গুলি করি। তিনি তখন মেঝেতে পড়ে যান। এ সময়ে তাকে আমি আবারও গুলি করি। এরপর তিনি নিঃসাড় হয়ে পড়েন। তার মৃত্যু ঘটে। আল কায়দা নেতা ওসামা বিন লাদেনকে হত্যাকারী যুক্তরাষ্ট্রের নেভি সিলের এক কমান্ডো নিজের পরিচয় গোপন রেখে এস্কোয়ার ম্যাগাজিনকে দেয়া সাক্ষাত্কারে এই কথা বলেছেন। ২০১১ সালের মে মাসে পাকিস্তানের অ্যাবোটাবাদের ওই বাড়িতে লাদেন হত্যা করা হয়।
বেকার বেসামরিক নাগরিক হিসেবে ওই কর্মকর্তা বর্তমানে মারাত্মক আর্থিক সঙ্কটে রয়েছেন। তিনি পেনশন পাচ্ছেন না, স্বাস্থ্য বীমার সুযোগ থেকেও বঞ্চিত এবং তার পরিবারও নিরাপত্তা পাচ্ছে না। ম্যাগাজিনে তার পরিচয় না দিয়ে ‘লাদেন হত্যাকারী’ হিসেবে তাকে তুলে ধরা হয়েছে।
এদিকে এর আগে গত বছর ম্যাট বিসোনেট নামের অপর সিল কমান্ডো ‘নো ইজি ডে’ নামে একটি বই প্রকাশ করেন। সেখানে তিনি লাদেন হত্যার কাহিনী তুলে ধরেন। তবে এতে ক্ষুব্ধ হন পেন্টাগন কর্মকর্তারা। তারা বিসোনেটের বিরুদ্ধে গোপন তথ্য ফাঁসের অভিযোগ করেন।
উল্লেখ্য, অভিযান শেষে ওই সিল কমান্ডো লাদেন হত্যায় পরিচালিত অভিযানের সাফল্য বর্ণনা করেন এবং জানান এতে কোনো সিল কমান্ডো কিংবা কর্মকর্তা হতাহত হয়নি। কিন্তু ২০১২ সালের গ্রীষ্মে এই কমান্ডো পাল্টা প্রতিশোধমূলক হামলার ভয়ে চাকরি থেকে অবসর নেন এবং সাধারণ নাগরিকের মতো জীবনযাপন শুরু করেন। তিনি তার পরিবার নিয়েও আতঙ্কে রয়েছেন। এদিকে সামরিক বাহিনীতে চাকরির বয়স অন্তত ২০ বছর না হলে কেউ পেনশনের উপযুক্ত হন না। সে হিসেবে ওই সিল কমান্ডো ১৬ বছর চাকরি করায় তিনি পেনশন পাচ্ছেন না। তার স্ত্রী ক্ষোভ ঝরিয়ে বলেন, তিনি দেশের জন্য অনেক করেছেন। কিন্তু এখন মনে হচ্ছে তাকে আবর্জনায় ছুঁড়ে ফেলা হয়েছে। সূত্র : এএফপি।
তথ্যসূত্র-
Click This Link
আলোচিত ব্লগ
# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?
চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!
### ভূমিকা
প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন
এই কি পরিচয়

তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন
বর্ষায় সালথা গ্রামে
গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন
সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!
হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন
বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।