somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘শেখ হাসিনা নয় বাংলাদেশ চালায় টুইসডে ক্লাব’

১১ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বাংলাদেশ কে চালায় এই প্রশ্ন তুলে নিউইয়র্ক ইউনিভার্সিটির ইতিহাসের অধ্যাপক ড. ডেভিড লুডেন বলেছেন, বাংলাদেশ শেখ হাসিনা চালান না। বাংলাদেশ চালান মাল্টি ন্যাশনাল পুঁজির প্রতিনিধি ইউরোপের হাইকমিশনার, রাষ্ট্রদূতদের টুইসডে ক্লাব, ঢাকায় আমেরিকার অ্যাম্বাসেডর ড্যান মজিনা। তারাই বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি নিয়ন্ত্রণ করেন। তারাই দায়ী বাংলাদেশে আর্থ-রাজনৈতিক অবস্থার জন্য। বাংলাদেশের জনপ্রিয় কলামিস্ট সৈয়দ আবুল মাকসুদ রচিত ভাসানী কাহিনীর প্রকাশনা উৎসব এবং ‘আন্ডারস্ট্যান্ডিং দি ক্রাইসিস ইন বাংলাদেশ ফ্রম ভাসানী পারসপেক্টিভ’ শীর্ষক সেমিনারের প্রধান অতিথি প্রফেসর ড. ডেভিড লুডেন উপরোক্ত মন্তব্য করেন গত ৭ জুলাই নিউইয়র্কের জ্যাকসন হাইটসে। অনুষ্ঠানের আয়োজন করে যুক্তরাষ্ট্রস্থ মওলানা আবদুল হামিদ খান ভাসানী ফাউন্ডেশন। ফাউন্ডেশনের সভাপতি বিশিষ্ট লেখক অধ্যাপক দেওয়ান শামসুল আরেফীন এতে সভাপতিত্ব করেন। পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আলী ইমাম শিকদার। বিশেষ অতিথি ছিলেন ভাসানী গবেষক ড. আবিদ বাহার, অধ্যাপক ও সাংবাদিক ড. আশরাফ উদ্দিন। ভাইস প্রেসিডেন্ট সাংবাদিক মইনুদ্দিন নাসের চট্টগ্রামের প্রাক্তন জেলা প্রশাসক জিয়াউদ্দিন এম চৌধুরীর ‘অ্যান ইভিনিং উইথ মওলানা ভাসানী’ লেখাটি পাঠ করেন। এছাড়া লিখিত বক্তব্য দেন শফিকউদ্দিন আহমেদ। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সাপ্তাহিক হলিডের প্রাক্তন সম্পাদক ফজল এম কামাল। নজরুল একাডেমির প্রেসিডেন্ট শাহ আলম দুলাল স্বরচিত কবিতা পাঠ করেন। ডেভিড লুডেন মওলানা ভাসানী সম্পর্কে বলতে গিয়ে বলেন, মওলানা যে জগতে বাস করতেন তা ছিল পরিবর্তনমুখর। তিনি নিজে ঘটনা প্রবাহের ওপর নজর রাখতেন, বুঝতে চেষ্টা করতেন এবং মানুষকে বোঝাতে চেষ্টা করতেন। তিনি দ্বিজাতিতত্ত্বে পাকিস্তান আন্দোলন করেছেন, কিন্তু দুই বাংলার বিভক্তি চাননি। তিনি বাংলার সঙ্গে আসামকেও চেয়েছিলেন। ভাসানী চেয়েছিলেন দেশটি হবে জনগণের। কিন্তু তা হয়নি। বাংলাদেশ স্বাধীন হবে- এটা তিনি মুক্তিযুদ্ধের ২০ বছর আগেই বুঝতে পেরেছিলেন। তিনি বলেন, ভাসানীর রাজনৈতিক দর্শন ছিল ইসলামিক পলিটিক্স, পলিটিক্স অব মুসলিমস নয়। রানা প্লাজা ধসে এবং আগুনে যেসব শ্রমিক মারা যান তাদের স্বার্থের পক্ষে ছিল ভাসানীর রাজনীতি। তিনি বলেন, স্থানীয় রাজনীতি আবর্তিত হয় আন্তর্জাতিক রফতানি বাণিজ্যের ওপর নির্ভর করে। এ প্রসঙ্গে তিনি খুলনার চিংড়ি চাষ, ঢাকায় গার্মেন্টস শিল্পের কথা উল্লেখ করেন। তিনি বলেন, শেখ হাসিনা এসব শিল্প নিয়ন্ত্রণ করেন না। বহুজাতিক স্বার্থ নিয়ন্ত্রণ করে রফতানি রাজনীতি।

তথ্যসূত্র
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

×