নির্বাচনী প্রচারণায় হার্ভার্ড প্রফেসর নিয়ে আসছেন জয়
২৯ শে জুলাই, ২০১৩ রাত ৩:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হার্ভার্ড ইউনিভিাসিটির এক প্রফেসরকে আগামী নির্বাচনের প্রচারণার জন্য নিয়োগ করার পরিকল্পনা করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের অভ্যন্তরীণ সূত্রের বরাদ দিয়ে দি ডেইলি স্টার এক রিপোর্টে জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় দলের নির্বাচনী প্রচারণা নিয়ে কাজ করছেন। যুক্তরাষ্ট্রে শিক্ষা গ্রহণকারী জয় দলের নতুন প্রচারণা কৌশল পরিকল্পনায় সহযোগিতার জন্য হার্ভার্ডের এক প্রফেসরকে নিয়ে আসবেন। তাৎক্ষণিকভাবে অবশ্য ওই হার্ভার্ড প্রফেসরের নাম জানা যায়নি। তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তিনি রাজনৈতিক প্রচারণার ক্ষেত্রে অত্যন্ত অভিজ্ঞ এবং অল্প কিছু দিনের মধ্যেই বাংলাদেশে আসবেন। দলের পক্ষ থেকে আরও জানা গেছে, এক সপ্তাহ আগে ঢাকা আসার সময় জয় ওই প্রফেসরের সঙ্গে আলোচনা করেছেন। তিনি দেশে এসে এ বিষয়ে বেশ কয়েকজন আওয়ামী লীগ আইন প্রণেতার সঙ্গে আলাচনা করে প্রচারণা জোরদারের ব্যাপারে তাদের মতামত জানতে চেয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন আওয়ামী লীগ আইন প্রণেতা ডেইলি স্টারকে বলেছেন, প্রত্যেকটা নির্বাচনী এলাকা, সেখানকার ভোটারদের মনমানসিকতা এবং ধর্মীয় বিষয়সমূহ বিবেচনায় রেখে এবার প্রচারণা কৌশল নির্ধারণ করা হবে। প্রাথমিক পরিকল্পনার অংশ হিসেবে ঈদুল ফিতরের পরপরই আওয়ামী লীগ বড় ধরনের প্রচারণা শুরু করবে। এ প্রচারণার মূল ফোকাস হবে বিএনপি-হেফাজতের সরকারবিরোধী প্রচারণা এবং ধর্মীয় ইস্যু। একই সঙ্গে এতে গত বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ের সন্ত্রাস এবং জঙ্গিবাদী তৎপরতার বিষয়েও জোর দেয়া হবে।
তথ্যসূত্র
Click This Link
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয় আকাশ,
মাঝে মাঝে তোমার দিকে তাকিয়ে মনে হয়, তুমিই সৃষ্টিকর্তার সবচেয়ে নিঃশব্দ প্রাঙ্গণ। তাই আমার সমস্ত অভিযোগ, অনুযোগ, ক্ষোভ, দীর্ঘশ্বাস আর অব্যক্ত আর্তনাদ তোমার দিকেই ছুড়ে দিই। তুমি নির্লিপ্ত,...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের উন্নতি হতে হলে, গ্রামগুলোর উন্নয়ন ছাড়া উপায় নাই। গত ৫৬ বছরে আমাদের দেশের গ্রামবাসীদের উন্নয়ন খুবই কম হয়েছে। সেখানকার মানুষ অবহেলার সম্মুখীন হয়ে নিম্ন সেলারির জব...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১০:৩২
বাকস্বাধীনতা নাকি বাকসন্ত্রাস?
বাকস্বাধীনতা একটি গণতান্ত্রিক সমাজের মৌলিক অধিকার। কিন্তু বাকস্বাধীনতা মানে যা খুশি তাই বলা নয়; অন্যের সম্মান, নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতাকে উপেক্ষা করারও নাম নয়।
কোনো ব্যক্তি, পরিবার, গোষ্ঠী বা... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩
আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন

মরুভূমির গরম বাতাস আর লোহিত সাগরের নোনা জলীয় বাষ্প যেখানে এসে মেশে, বাব এল মানদেব প্রণালীর সেই জায়গাটায় রাতের অন্ধকার নামলেই একটা অদ্ভুত নীরবতা ছেয়ে যায়। কিন্তু সেই নীরবতা...
...বাকিটুকু পড়ুন