somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাকিস্তানি বধূ হতে চেয়েছিলেন ডায়ানা

০১ লা আগস্ট, ২০১৩ রাত ১০:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


প্রেমের জন্য সংসার ছেড়েছেন মরেছেন প্রেমিকের হাত ধরেই আর তাতেই তিনি হয়েছেন অমর। বলছি, প্রিন্সেস ডায়ানার কথা। ব্রিটিশ রাজবধূ হয়ে তিনি যতটা পরিচিতি পান তার চেয়ে ঢের বেশি জনপ্রিয় তিনি তার প্রেমের কারণে। ডায়ানার প্রেম জীবন অনেকের জানা। কিন্তু মাঝেমধ্যে কিছু অজানা ঘটনা নতুন করে বিস্মিত করে ডায়ানার অনুরাগীদের। তেমন একটি ঘটনা জানা গেছে সম্প্রতি। পাকিস্তানি হার্ট সার্জন হাসনাত খানকে পাগলের মতো ভালোবাসতেন প্রিন্সেস ডায়ানা। এমনকি তাকে বিয়ে করে পাকিস্তানি বধূ হতে চেয়েছিলেন ডায়ানা। তার হাত ধরে যুক্তরাজ্য ছেড়ে হাসনাতের সঙ্গে পাকিস্তানে চলে যেতে চেয়েছিলেন। হাসানাত-ডায়ানার প্রেম-গল্প প্রকাশিত হলেও ডায়ানার পাকিস্তানে চলে আসাটা নতুন কিছু। এমন তথ্যই প্রকাশ করেছেন ডায়ানার বন্ধু ও পাকিস্তানের সাবেক ক্রিকেটার ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা খান।ব্রিটিশ ম্যাগাজিন ভ্যানিটি ফেয়ার ‘দ্য গ্র্যান্ডমাদার প্রিন্স জর্জ নেভার নিউ’ নামে এক আর্টিকেলে জেমিমা এ কথা বলেছেন। ভ্যানিটি ফেয়ারের এই সংখ্যাটি সেপ্টেম্বর মাসে প্রকাশ করা হবে। এই সংখ্যার প্রচ্ছদে ডায়ানার ছবি রয়েছে। জেমিমা বলেছেন, হাসনাতের সঙ্গে ১৯৯৫ সাল থেকে ১৯৯৭ সাল পর্যন্ত ডায়ানার সম্পর্ক ছিল। একবার লাহোরে এক ফান্ডরাইজিং অনুষ্ঠানে ডায়ানা আমার উপদেশ চেয়েছিল।জেমিমা এই ম্যাগাজিনের কন্ট্রিবিউটিং এডিটর সারাহ এলিসনকে বলেন, ডায়ানা তখন আমার কাছে জানতে চান পাকিস্তানে মানিয়ে নেয়া আমার জন্য কতটা কঠিন ছিল। তিনি ওই সময় বিয়ে নিয়ে আলোচনা করতে হাসনাতের পরিবারের সঙ্গেও গোপনে দেখা করেন। প্রকৃতপক্ষে ডায়ানা হাসনাতের পরিবার বিশেষ করে তার মায়ের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিলেন। তার সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও দেখা গেল তার দ্বিতীয় প্রেমের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে এক প্রভাবশালী পরিবার। ডায়ানার বিয়ে ও বিচ্ছেদ হয়েছিল ব্রিটিশ প্রিন্স চার্লসের সঙ্গে এবং তার সন্তান ব্রিটিশ রাজসিংহাসনের উত্তরাধিকারী। এমতাবস্থায় হাসনাতের মা নাহিদ খান সম্ভবত চাননি তার ছেলে এমন এক ইংরেজ নারীকে বিয়ে করুক। জেমিমা বলেন, কোনো ইংরেজ নারীকে বিয়ে করা প্রত্যেক রক্ষণশীল পশতু মায়ের জন্য দুঃস্বপ্নের চেয়েও বেশি কিছু। ডায়ানার বন্ধুরা বলেছেন, হাসনাতের ঔরসে মেয়ে সন্তান চেয়েছিলেন ডায়ানা। বিয়ে ও সন্তান নিয়ে এই জুটির আলোচনা সত্ত্বেও তাদের সম্পর্ক ভেঙে যায়। কারণ ডায়ানা তখন দোদি আল ফায়েদের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন।

তথ্যসূত্র
Click This Link
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্তর্দহনের ওপারে প্রশান্তি

লিখেছেন মুহাম্মদ তমাল, ৩১ শে জুলাই, ২০২৬ রাত ২:৫৩



প্রিয় আকাশ,
মাঝে মাঝে তোমার দিকে তাকিয়ে মনে হয়, তুমিই সৃষ্টিকর্তার সবচেয়ে নিঃশব্দ প্রাঙ্গণ। তাই আমার সমস্ত অভিযোগ, অনুযোগ, ক্ষোভ, দীর্ঘশ্বাস আর অব্যক্ত আর্তনাদ তোমার দিকেই ছুড়ে দিই। তুমি নির্লিপ্ত,... ...বাকিটুকু পড়ুন

দক্ষিণ কোরিয়ার 'নতুন গ্রাম আন্দোলন'

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ৭:২৭



বাংলাদেশের উন্নতি হতে হলে, গ্রামগুলোর উন্নয়ন ছাড়া উপায় নাই। গত ৫৬ বছরে আমাদের দেশের গ্রামবাসীদের উন্নয়ন খুবই কম হয়েছে। সেখানকার মানুষ অবহেলার সম্মুখীন হয়ে নিম্ন সেলারির জব... ...বাকিটুকু পড়ুন

বাকস্বাধীনতা নাকি বাকসন্ত্রাস?

লিখেছেন জুল ভার্ন, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১০:৩২

বাকস্বাধীনতা নাকি বাকসন্ত্রাস?

বাকস্বাধীনতা একটি গণতান্ত্রিক সমাজের মৌলিক অধিকার। কিন্তু বাকস্বাধীনতা মানে যা খুশি তাই বলা নয়; অন্যের সম্মান, নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতাকে উপেক্ষা করারও নাম নয়।

কোনো ব্যক্তি, পরিবার, গোষ্ঠী বা... ...বাকিটুকু পড়ুন

আবার সমস্যা, ব্লগ আমাকে কেন ভোগাচ্ছে?

লিখেছেন মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩

আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি ইরানের নতুন শত্রু হতে চলেছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ৩১ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৬


মরুভূমির গরম বাতাস আর লোহিত সাগরের নোনা জলীয় বাষ্প যেখানে এসে মেশে, বাব এল মানদেব প্রণালীর সেই জায়গাটায় রাতের অন্ধকার নামলেই একটা অদ্ভুত নীরবতা ছেয়ে যায়। কিন্তু সেই নীরবতা... ...বাকিটুকু পড়ুন

×