জামায়াতকে নির্বাচনমুখী করতে এ রায় সরকারের কৌশল
০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১২:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ড. ইমতিয়াজ আহমেদ বলেছেন, জামায়াতের অতীত বিশ্লেষণে দেখা যায় তারা কখনো নির্বাচন বর্জন করেনি । তাই তাদের নির্বাচনমুখী করতে এ রায় সরকারের কৌশল হতে পারে। মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরির উপস্থাপনায় চ্যানেল আইতে প্রচারিত সংবাদপত্র পর্যালোচনা অনুষ্ঠান ‘আজকের সংবাদপত্রে’ অতিথি হয়ে এসেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সিনিয়র অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ। জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণার আজকের রায়ে অনেকে সন্দেহে প্রকাশ করছে যে এর পেছনে কোন রাজনৈতিক কৌশল রয়েছে কিনা এ বিষয়ে উপস্থাপক প্রশ্ন করলে ড. ইমতিয়াজ উপরোক্ত কথা বলেন । তিনি বলেন, এর ফলে হয়তো সরকার প্রধান বিরোধীদল বিএনপি কে চাপে ফেলতে পারবে । তবে পুরো বিষয়টাই যেহেতু সন্দেহ নির্ভর তাই আমাদের ভবিষ্যতে আসলে কি ঘটবে তার জন্য অপেক্ষা করতে হবে। জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা এবং তত্ত্বাবধায়ক পরিস্থিতি নিয়ে দেশের ভবিষ্যৎ রাজনীতি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে উপস্থাপক দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন , এবার যেহেতু রাজনীতিবিদদের ১/১১ এবং আগের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনের অভিজ্ঞতা আছে তাই শেষ পর্যন্ত সংঘাতমূলক পরিস্থিতির একটা সমাধান হবে বলেই আমি আশা করি । রাজনীতিবিদরা একই ভুল বারবার করবেন বলে মনে হয়না ।
তথ্যসূত্র
Click This Link
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়...
...বাকিটুকু পড়ুন
আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বলতে গেলে সব মিডিয়াতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে। উহা দুবাইয়ে ৪ হাজার ৫০০ কোটি টাকা, সিঙ্গাপুরে...
...বাকিটুকু পড়ুনকক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাবব১৯৭১, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৯
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে বাংলাদেশ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ডাকসু... ...বাকিটুকু পড়ুন